1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল শো ডাউন! ২০১৭ সালের স্মৃতির পাতা অমলিন – ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শামীম দুর্নীতির কলঙ্ক মুছেছি, এবার ঋণখেলাপিমুক্ত করব দেশ: প্রধানমন্ত্রী নিজের অস্তিত্ব জাগান দিচ্ছেন পরিমনি! রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা  ছাত্রীদের ওয়াস রুমে ভিডিও ধারণ করে সমালোচিত শিক্ষক বহাল তবিয়তে, শাস্তি হয়নি এক বছরেও,নতুন করে ছাত্রী হেনস্তার অভিযোগ বরগুনার তালতলীতে ভেসে এলো মাজারি আকারের মৃত্যু তিমি! চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ছাত্রনেতা আমানউল্লাহ আমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরগুনাবাসী

পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান( ভারঃ) কর্তৃক জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৭৮ Time View

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউপির চেয়ারম্যান( ভারঃ) রাহিদুল ইসলাম বাবু কর্তৃক জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর রবিবার সন্ধ্যায় স্থানীয় তিনমাথা মোড়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন ওই ইউনিয়নের ৮ নং ইউপি সদস্য আনারুল ইসলাম ঠান্ডা তার লিখিত বক্তব্যে বলেন,শনিবার রাত আনুমানিক ১১টার দিকে ইউপি চেয়ারম্যান(ভারঃ) রাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে
২৫-৩০ টি মোটরসাইকেলযোগে তার বাড়ীতে উপস্থিত হয়ে জীবন নাশের হুমকিসহ বিভিন্ন প্রকার হুমকি ধামকি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেন। একই ভাবে ইউপি সদস্য তোতা মিয়ার বসতবাড়ীতে উপস্থিত হয়ে ভয়ভীতি দেখিয়ে তারও স্বাক্ষর নেন।

পরে বিষয়টি নিয়ে অন্যান্য ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করলে তারা আইনগত ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য তোতা মিয়া,আবুল কালাম আজাদ,আজাদুল ইসলাম,নওশা সরকার,ফিরোজ মিয়া উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved