1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Title :
জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রিয় মানুষটাকে সুখ দেওয়া বাধ্যবাধকতা না, এটি গভীর বোঝাপড়া ও নীরব দায়িত্ববোধ স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম!

নীলফামারীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত স্কুল শিক্ষিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২০৭ Time View

তপন দাস , নীলফামারী:

নীলফামারীতে স্কুলে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছে মেহের নেগার মেঘলা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা। বুধবার সকালে সৈয়দপুর – ডোমার এশিয়ান হাইওয়ে সড়কের নীলফামারী শহর বাইপাস সড়কের পাঁচ মাথা মোড় নামক স্হানে সড়ক দুর্ঘটনাটি ঘটে । নিহত স্কুল শিক্ষিকা সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের চাপড়া যাদুরহাট এলাকার রাশেদুল ইসলাম সেলিমের স্ত্রী এবং যাদুরহাট সোনামনি কেজি স্কুলের শিক্ষিকা।
পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় সকালে নিহত মেঘলা তার সহকর্মীর সাথে মোটরসাইকেলে করে পাঁচ মাথার মোড় এলাকা থেকে যাদুর হাট বাজারের দিকে যাচ্ছিলেন এসময় অপর দিক থেকে আসা একটি প্রাইভেট কারের ধাক্কায় তিনি ( মেঘলা) রাস্তায় ছিটকে পড়ে যান এতে তিনি গুরুতর আহত হলে স্হানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত থাকা চিকিৎসক শিক্ষিকা মেঘলা কে মৃত বলে ঘোষণা করেন।
এবিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাহেদ মাহমুদ বলেন নিহত মেঘলা মোটরসাইকেল যোগে যাদুর হাট বাজারের দিকে যাচ্ছিলেন এসময় অপর দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলে সজোড়ে ধাক্কা দিলে তারা দুজনে রাস্তায় ছিটকে পড়ে যান এবং দুজনে গুরুতর আহত হলে স্হানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক ঐ শিক্ষিকাকে মৃত বলে ঘোষণা করে। এবিষয়ে আইনি কার্য ক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved