1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Title :
ঘরে সুন্দরী স্ত্রী রেখে শ্বাশুড়ি সাথে আপত্তিকর অবস্থায় আটক জামাই! নওগাঁর পোরশায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে ভূমিসেবা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাউফলে স্কুল মাঠে কোরবানির গরুর হাট না বসাতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ  সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোতালেব হাওলাদারের বিরুদ্ধে দুদকের মামলা চরভদ্রাসনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পালিত বরগুনায় জোর করে অসহায় মোস্তফার ঘরে তালা মারলেন বিএনপির ফয়সাল সহ আরো অনেক নেতাকর্মীরা বরগুনায় পুলিশ কনস্টেবল নিয়োগে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগ পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কে*টে হ*ত্যা,ঘাতক পুলিশের জালে আটক সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, সব কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে সংযুক্ত বাউফলে ‘বগা সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী!

ধামরাইয়ে এএমএস পাবলিক স্কুলে বিজয় দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৯ Time View

তোফায়েল আহমেদ, ধামরাই প্রতিনিধি (ঢাকা)

ঢাকার ধামরাই উপজেলায় কালামপুরে অবস্থিত এ. এম. এস পাবলিক স্কুলে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস (মুরাদ), প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রমিজুর রহমান চৌধুরী (রুমা)। তিনি বলেন ১৯৭১ সালে আমরা পূর্ব পাকিস্তান হতে স্বাধীনতা লাভ করেছি। আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করি। স্বাধীন দেশে বসবাস করার যে কত সুবিধা তা আমরা সকলেই জানি। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশন হয়। এছাড়াও অভিভাবক এবং দর্শকদের জন্য পাতিল ভাঙ্গা, সতীনের ছেলে কার কোলে এবং রশিটানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয়ী এবং অংশগ্রহণকারী প্রত্যেককেই পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ২০২৪ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন প্রিয় অতিথি জনাব রমিজুর রহমান চৌধুরী (রুমা), বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক, মেহেদী হাসান আদম ও লাবিব এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ ইকবাল হোসেন, অনন্যা স্যাটেলাইট নেটওয়ার্ক এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ রবিউল করিম (রুবেল কাজী), সুতিপাড়া ইউনিয়নের সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ জসিম উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved