1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Title :
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার! গাজীপুর কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে হেনস্থা ও অপপ্রচার শিকার হন সাংবাদিকরা নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত! বাউফলে খালে পাওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পরিবার, মেয়ের হত্যা মামলা দায়ের  বাউফলে ৫-৭ দিন ধরে নিখোঁজ আলম ফকিরই খালে উদ্ধার হওয়া মরদেহ পরিবারের সন্দেহ পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ ডিমলায় বিআরটিসির অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক রুচিহীনতায় ভুগছে পরিমনি!

দাবিকৃত যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে রূপগঞ্জে গৃহবধূকে নির্যাতন করে বাড়ি থেকে বিতাড়িত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ Time View

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আলো বেগম (২৫) নামে এক গৃহবধূকে নির্যাতন চালিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেলে গৃহবধূ আলো বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি অভিযোগ দেন। এর আগে গত ২৭ ডিসেম্বর উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ আলো বেগম রাজধানীর খিলগাঁও থানার শেখের জায়গায় এলাকার হান্নান মিয়ার মেয়ে।
গৃহবধূ আলো বেগম জানান, গত ১৩ বছর আগে আলো বেগমের সঙ্গে রূপগঞ্জ উপজেলার বাড়িয়াছনি এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে রুবেল মিয়ার সঙ্গে ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের সময় আলোর বাবা হান্নান মিয়া যৌতুক হিসেবে রুবেল মিয়াকে ৩ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার দিয়ে দেন। এরপর তাদের সংসারে কুরেইশী (১২) ও আনাস মোরসালিন (৯) দুটি ছেলে সন্তানের জন্ম হয়৷ গত বেশ কিছুদিন ধরেই রুবেল মিয়া, শাশুড়ি রসুনুল্লাহ ও ননদ নাজমিন বেগম মিলে আলো বেগমকে তার বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার কথা বলে আসছিলেন। গত ২৭ ডিসেম্বর স্বামী রুবেল মিয়া ও শশুর বাড়ির লোকজন আলো বেগমকে আবারো পাঁচ লাখ টাকা এনে দেওয়ার কথা বলেন। এ সময় আলো বেগম টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে স্বামী রুবেল বিয়া ও শ্বশুর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথারি ভাবে পিটিয়ে অমানুষিক নির্যাতন বাড়ি থেকে বের করে দেন। টাকা না এনে দিলে রুবেল মিয়া আলোকে তালাক দিবে বলে ও হুমকি-ধমকি প্রদান করেন। পরে আমার পরিবারের লোকজন আমাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আহত অবস্থায় ভর্তি করান।
এ ব্যাপারে স্বামী রুবেল মিয়া সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved