1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার! শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার! সাড়ে তিন কেজি গাঁজা সহ মৎসজীবী দলের নেতা গ্রেফতার! কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা

পলাশবাড়ীর পল্লীতে গভীর রাতে জনরোষের মুখে দ্বিতীয় বিয়ের পিড়িতে বসলেন যুবক!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২৫৯ Time View

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে গভীর রাতে জনরোষের মুখে দ্বিতীয়বারেরর মতো বিয়ের পিড়িতে বসতে বাধ্য হয়েছেন পাপুল মিয়া নামে এক যুবক।

বুৃধবার (২৯ জানুৃয়ারি) দিনগত গভীর রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বফরিদপুর গ্রামের পাতারিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

বর পাপুল মিয়া ওই গ্রামের এন্তাজ আলীর ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

অপরদিকে কনে শাম্মি আক্তার একই গ্রামের শফি মিয়ার মেয়ে। এলাকার অপর এক যুবকের সঙ্গে তার ধর্ষণ মামলা চলমান।

স্থানীয়রা জানান, পাপুল ও শাম্মীর মধ্যে সখ্যতা গড়ে ওঠে। বুৃধবার রাত সাড়ে ৯ টার দিকে পাপুল শাম্মীর সঙ্গে তার বাড়ীর পাশে দেখা করতে যায়। এ সময় এলাকাবাসী তাদের দুজনকে ধরে ফেলে।

খবর পেয়ে পবনাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর বেগম, ওয়ার্ড সদস্য খায়রুল আলম সরকার, সজিব মন্ডল ও সোহেল শেখ ঘটনাস্থলে যান। তাদের উপস্থিতিতে এলাকাবাসীর চাপের মুখে দুজনের বিয়ের সিদ্ধান্ত হয়।

পরে কাজী শহিদুল ইসলামের প্রতিনিধি এসে দুই লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে রাত ১২ টার দিকে তাদের বিয়ে রেজিস্ট্রি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved