1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Title :
বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা, মেয়েসহ বিএনপি নেত্রী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৪২ Time View

রেদওয়ানা আফরিন:

বরগুনায় প্রতারণার মামলায় গ্রেপ্তার এক আসামিকে থানায় ঢুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় বরগুনার পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি ও তার মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১০টার দিকে বরগুনা সদর থানায় এ ঘটনা ঘটার পর তাদের আটক করে মামলা দেয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাথরঘাটা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরীন (৪০) ও তার মেয়ে সারজিনা মিম (২৩)। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা প্রদান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে একটি প্রতারণার মামলায় সোহান নামে এক যুবককে গ্রেপ্তার করে বরগুনা সদর থানা পুলিশ। এ সময় মেয়েকে সঙ্গে নিয়ে থানায় ঢুকে সোহানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন শিরীন। এতে ব্যর্থ হলে পুলিশকে গালমন্দ ও ভয়ভীতি প্রদান করেন তিনি। পরে মেয়েসহ পুলিশ শিরীনকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে শিরীনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন,‘এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি। তারা সম্পর্কে মা-মেয়ে। এদের মধ্যে শিরীন নামের নারী নিজেকে পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভাপতি হিসেবে পরিচয় দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved