1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু !

বুড়শ্বর (পায়রা) নদী হতে জেএস এন্টারপ্রাইজের অবৈধ বালু উত্তোলন ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাঙ্গন কবলিত মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৩৬ Time View

ইত্তিজা হাসান মনির

নিজেদের রেকডিয় সম্পত্তি নদীর ভাঙ্গনের কবলে চলে গেছে। সরকারী ভাবে নদী ভাঙ্গন ঠেকাতে ফেলানো হচ্ছে সারে সাতশত কোটি টাকার প্রকল্প, আশায় বুক বেঁধেছে দুই পাড়ের মানুষ। আগেই তাদের জমিজমা নদীতে চলে গিয়েছে বার বার পরিবর্তন করতে হয়েছে বসত বাড়ী।নদীর পাড়েই সরকারী জমিতে বসবাস করে মাছ ধরে জীবিকা নির্বাহের কাজ চালিয়ে যাচ্ছে।

নদীতে যখন সরকারী ভাবে ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ও ব্লক ফেলাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান ঠিক সেই মুহুর্তে চলছে অসাধু বালু ব্যবসায়ী জেএস এন্টারপ্রাইজের প্রত্যহ হাজার হাজার ফুট বালু কেটে বিক্রি করার প্রতিযোগীতা। কারো অনুরোধের তোয়াক্কা করছেনা বালু মহল ইজাদার মোঃ জহির জেএস এন্টারপ্রাইজ নামের ড্রেজার লাগিয়ে সকাল থেকে রাত্রি কখনো সারারাত কেটে সাবার করছে বালু।

সরকারী বালু মহল ইজারার নিয়ম অনুসারে যে সকল মৌজা থেকে বালু উত্তোলন করার কথা সেখান থেকে অনেক উত্তরে পুর্বে আমতলীর চাওড়া পশ্চিমে বরগুনার গাবতলা জাঙ্গালিয়ার মাঝখান থেকে বালু নিয়ে যাচ্ছে জেএস এন্টারপ্রাইজ।

অনুসন্ধানে দেখা যায় লাল সবুজ লোড ড্রেজার,আরফান লোড ড্রেজার, জারিন লোড ড্রেজার,জারিন প্যাকেজ,চরকগাছিয়া প্যাকেজ,জহির লোড ড্রেজারের মাধ্যমে এক কোটি তেতাল্লিশ ঘনফুট বালু উত্তোলন করে বাহাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকার বালু অবৈধ ভাবে উত্তোলন করে লাভবান হয়েছে প্রতিষ্ঠান গুলো।

স্থানীয় দুই পাড়ের মানুষ বালু উত্তোলনে নিষেধ করলে তাদেরকে হুমকি দুমকি দিয়ে বেড়াচ্ছে জেএস এন্টারপ্রাইজ নামের ইজারাদার মোঃ জহির। কেহ কেহ জোড়ালো ভাবে নিষেধ করলেও চাঁদাবাজি মামলার হুমকি দিয়ে যাচ্ছে জহির। জহিরের ভয় স্থানীয়রা মুখ খুলতে সাহস পাচ্ছেনা।

সার্ভেয়ার কর্তৃক জমির সীমানা নির্ধারন করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এভাবে ভাঙ্গন কবলিত এলাকা হতে বালু উত্তোলন করলে দু পাড়ের মানুষ ক্ষতিগ্রস্থ হবে এবং সরকারের সাতশত কোটি টাকার প্রকল্পে কোন কাজে আাসবেনা।

স্থানীয় জেলে আবুল কাশেম বলেন আমরা নিষেধ করলে আমাদেরকে দলীয় প্রভাব দেখায় আগে আওয়ামী লীগের জহির এখন সুবিদা আদায়ের জন্য বিএনপি পরিচয় দিয়ে বালু উত্তোলন করছে। নিয়মানুসারে বালু মহলের কেহই জেলেদের মাছ শিকারে কোন ভাবেই বাঁধা সৃষ্টি করতে পারবেনা বলা হলেও জহির তার দলবল নিয়ে মৎস জীবীদের ধমকিয়ে মাছ নিয়ে গিয়েছে জেলেদের কাছ হতে। এবং নদীতে মাছ ধরতে হলে চাঁদা দাবী করেছে বলে বক্তব্য প্রধান করেছে স্থানীয় জেলে পরিবার গুলোর।

জেলে আল আমিন বলেন আমরা জহিরের অবৈধ বালু কাটায় নিষেধ করলে মারধর করার হুমকি দেয় জেএস এন্টারপ্রাইজ মালিক জহির। জহির একছত্রভাবে নদীতে প্রভাব বিস্তার করেছে তার অবৈধ বালু ব্যবসা টিকিয়ে রাখার জন্য দু পাড়ের মানুষদের চাঁদাবাজী মামলায় জড়ানোর জন্য হুমকি প্রদান করে যাচ্ছে।

জহিরের অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য বরগুনা নির্বাহী অফিসারের বরাবর গন সাক্ষর জমা দিলেও কিশের ইঙ্গিতে ফিরছেনা বালু উত্তোলনের কর্মযজ্ঞ সেই প্রশ্ন এলাকার জনসাধারণের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved