1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

গাজীপুরে আদালতের মামলা উপেক্ষা করে ই-নামজারির মাধ্যমে সরকারি জমি দখলের অভিযোগ দালাল বাদল এর বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫০৮ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে একটি অর্পিত সম্পত্তি দখলের জন্য ভূমি দালাল ও কিছু অসাধু সরকারি কর্মকর্তার জোটবদ্ধ অপতৎপরতার অভিযোগ উঠেছে। অভিযোগটি নিয়ে স্থানীয়ভাবে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার নালিয়াটেকী মৌজার জোত নং ৫০০, ৪৪৪ ও ৪৪৩ নিয়ে ৪৯২/২০১৩ নম্বর মামলা বর্তমানে গাজীপুর জেলা জজ আদালত ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলেও, মামলা চলাকালীন সময়েই জাল কাগজপত্রের মাধ্যমে নামজারির অপচেষ্টা চালানো হয়।

এলাকাবাসীর দাবি, অর্জুন চন্দ্র দাস নামক এক ব্যক্তি স্থানীয় দালাল মোঃ বাদলের সহায়তায়, কোনো বৈধ আদালতের রায় বা ডিক্রি ছাড়াই জাল দলিল তৈরি করে নামজারির প্রক্রিয়া শুরু করেন। অথচ মূল রেকর্ড অনুযায়ী, জমিটি আবদুল বরকত, আহাদ বক্স, উপেন্দ্র চন্দ্র দাস ও মেঘু চন্দ্র দাসের নামে নথিভুক্ত ছিল।

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, এস.এ ২৩ ও আর.এস ৩৮ নং দাগে ই-নামজারি আবেদন নং ৫৯৯৫৫৮৬ এবং ই-নামজারি নথি নং ৮৬৫৩/২২-২৩-এর মাধ্যমে জোত নং ৫০০-এর আওতায় মোঃ আলী হোসেন ও মুহাম্মদ শরিফ হোসেনের নামে প্রায় সাত শতাংশ সরকারি জমি অবৈধভাবে নামজারি করার চেষ্টা করা হয়। কিন্তু সরকারি ‘ক’ গেজেটে জমিটি অর্পিত সম্পত্তি হিসেবে স্পষ্টভাবে সরকারি মালিকানাভুক্ত বলে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় শ্রীপুর ভূমি অফিসের অফিস সহায়ক মনিরুজ্জামান মনির, সাবেক নায়েব মোঃ নূর এ আলম, দালাল বাদল ও কম্পিউটার অপারেটর নয়নসহ কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও, এখনও কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। জমির প্রকৃত মালিকদের পক্ষ থেকে অবৈধ নামজারি বাতিল ও দোষীদের বিচারের দাবিতে জোরালো আওয়াজ তুলেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved