1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

নওপাড়া উচ্চ বিদ্যালয়ে আর্থিক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ (পর্ব -১)

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৩৮ Time View

বিশেষ প্রতিনিধি

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ে আর্থিক অনিয়ম, প্রশাসনিক বিশৃঙ্খলা, নথি জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ উঠেছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ড-এর অধিভুক্ত ১৯১৮ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। অভিযোগ রয়েছে, গত ৪–৫ বছর ধরে বিদ্যালয়ে কোনো অডিট হয়নি এবং বিদ্যালয়ের আয়–ব্যয়ের আনুষ্ঠানিক হিসাবও সংরক্ষিত নেই।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক নেই। সিনিয়র শিক্ষক হাফসা আক্তার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগ রয়েছে, তিনি দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের অর্থ অপব্যবহার করে ব্যক্তিগত ঋণ পরিশোধ করেছেন, যার পরিমাণ প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা। তাঁকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগও করা হয়েছে। এ ছাড়া তিনি বিদ্যালয়ের স্টোরের মালামাল বিধিবহির্ভূতভাবে বিক্রি করেছেন বলেও জানা গেছে।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “স্কুলে অনিয়মের বিরুদ্ধে কথা বললেই ভয় দেখানো হয়। ফলে কেউ মুখ খুলতে পারে না।”
বিদ্যালয়ে সম্প্রতি প্রকাশ্যে আসে আরেক চাঞ্চল্যকর তথ্য। ১৭ জুলাই ২০২৪ থেকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সহকারী গ্রন্থাগারিক মো. আলমগীর কবির গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে হাজিরা খাতায় একদিনে তার ৪৫৭ দিনের অনুপস্থিতির ঘরগুলোতে স্বাক্ষর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি প্রথম লক্ষ্য করেন বিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীরা। পরে বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানালে তিনি জানান, “স্কুলের সভাপতি সব জানেন।”
বিদ্যালয়ের গভার্নিং বডির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর। এরপরও কীভাবে কমিটি দায়িত্ব পালন করছে, তা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক বিশৃঙ্খলা, নজরদারিহীনতা এবং গভার্নিং বডির নিষ্ক্রিয়তার কারণে বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।
দীর্ঘ সময় ধরে আর্থিক হিসাবের অসচ্ছতা, নথি জালিয়াতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বিদ্যালয়টির শিক্ষা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন অভিভাবক ও এলাকাবাসী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved