1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Title :
পঁচা ও নিম্নমানের খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে আলোচিত আবেশ হোটেল এন্ড বিরিয়ানি হাউজের বিরুদ্ধে! সালমান শাহর মৃত্যু রহস্য- বন্ধুত্ব, সম্পর্কের অভিযোগ আর তিন দশকের অমীমাংসিত প্রশ্ন! অবশেষে ফ্লাই করেছে বাংলাদেশ বিমানের ভুতুরে সেই ফ্লাইট দুর্নীতির দায়ে বাজেয়াপ্ত সম্পত্তিতে সরকারি আইন অমান্য করে লুকিয়ে ভবন নির্মাণের অভিযোগ! রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগ বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুর! একটা বাউন্ডারির অভাবে নষ্ট হচ্ছে মসজিদের পুকুরের পানি দূষিত হচ্ছে গৌরীচন্না বাজারের পরিবেশ এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

ঢাকার ধামরাইয়ে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে পাঁচটি দশ চাকার ড্রাম ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৫৮৭ Time View

ঢাকা ধামরাই প্রতিনিধি : মো: শামীম হাসান সুমন

সোমবার (১২ জানুয়ারি) ঢাকা–আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উল্টো পথে চলাচলকারী কয়েকটি ভারী যানবাহন শনাক্ত করা হলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট পাঁচটি ড্রাম ট্রাককে জরিমানার আওতায় আনা হয়।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাজাহান বলেন, “ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় উল্টো পথে গাড়ি চলাচলের কারণে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে পথচারী ও যাত্রীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়গুলোতে এ ধরনের অনিয়ম মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়।”

তিনি আরও বলেন, “মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আজকের অভিযানে পাঁচটি দশ চাকার ড্রাম ট্রাককে জরিমানা করা হয়েছে, যাতে ভবিষ্যতে চালকরা উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved