1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Title :
জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রিয় মানুষটাকে সুখ দেওয়া বাধ্যবাধকতা না, এটি গভীর বোঝাপড়া ও নীরব দায়িত্ববোধ স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম!

বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৬১ Time View

নীলফামারী প্রতিনিধি:

দেশের প্রথম বিরল ‘ক্যারোলি সিনড্রোম’ (Caroli Syndrome) রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ছোট্ট শিশু মোছাঃ সিরাতুল জান্নাত। ৩য় শ্রেণির এই মেধাবী শিক্ষার্থীকে বাঁচাতেআ উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসার বিপুল খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তার দরিদ্র পরিবার।
​অভাবের সংসারে মরণব্যাধির হানা
​কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ সিঙ্গেরগাড়ী পীরপাড়া গ্রামের রিকশাচালক মোঃ শাহ আলমের কন্যা সিরাতুল জান্নাত। সে সিঙ্গেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী (রোল-২৬)। প্রায় এক বছর আগে সিরাতুলের দেহে এই বিরল রোগ ধরা পড়ে। বর্তমানে সে ঢাকার পিজি হাসপাতালে (BSMMU) চিকিৎসাধীন রয়েছে।
​নিঃস্ব পরিবার, শেষ সম্বলটুকুও নেই
​সিরাতুলের মা মোছাঃ সুলতানা রাজিয়া জানান, মেয়ের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে বসতভিটা ও শেষ সম্বলটুকু বিক্রি করে আজ তারা নিঃস্ব। সিরাতুলের বাবা ঢাকায় রিকশা চালিয়ে সংসার চালাতেন, কিন্তু তিনিও দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় পরিবারের আয়-রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সরকারি বিভিন্ন দপ্তরের সাহায্য পেলেও বর্তমানে চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
​চিকিৎসকদের পরামর্শ
​পিজি হাসপাতালের চিকিৎসকদের মতে, বাংলাদেশে এই রোগটি অত্যন্ত বিরল। সিরাতুলের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন। অন্যথায় শিশুটিকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।
​সাহায্যের আবেদন
​একজন অসহায় মা হিসেবে সুলতানা রাজিয়া দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষদের কাছে তার মেয়ের জীবন বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন। আপনাদের সামান্য সহযোগিতায় ফিরে পেতে পারে একটি নিষ্পাপ শিশুর প্রাণ।
​সাহায্য পাঠাতে যোগাযোগ করুন:
নাম: মোছাঃ সুলতানা রাজিয়া
মোবাইল (বিকাশ/নগদ): ০১৭৫৭৮৬৭৮৫৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved