1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

মাতৃভাষা রক্ষার দাবিতে আসামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এআইডিএসও-র পথনাটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪৮ Time View

আহমদ হুসাইন লস্কর,হাইলাকান্দি,আসাম :

মাতৃভাষা আন্দোলনের অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ শিলচর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে এআইডিএসও’র -এর কাছাড় জেলা কমিটি। সংগঠনের ছাত্র-ছাত্রীরা আজ বিভিন্ন বিদ্যালয় যথাক্রমে ছোটলাল শেঠ গার্লস হাই স্কুল, পাব্লিক স্কুল হায়ার সেকেণ্ডারি স্কুল, নেতাজী গার্লস হায়ার সেকেণ্ডারি স্কুল, মনমোহন গার্লস হাই স্কুল, নিরজ্ঞন পাল ইন্সটিটিউট
প্রাঙ্গণে ‘বর্ণমালার কান্না’ নামক একটি শিক্ষামূলক ও সচেতনতামূলক পথনাটক পরিবেশন করেন। বর্তমান সময়ে সরকারি স্তরে মাতৃভাষা মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একের পর এক বন্ধ করে দেওয়ার যে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই পথনাটকের মাধ্যমে তার ফলে সৃষ্ট ভয়াবহ সমস্যা ও ছাত্রসমাজের ভবিষ্যৎ সংকটের চিত্রটি অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়। নাটকটির মূল বার্তা ছিল— মাতৃভাষায় শিক্ষা অর্জনের অধিকার কেড়ে নেওয়া মানে একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া।আজকের এই পথনাটক পরিবেশনকালে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “মাতৃভাষা আন্দোলনের শহীদেরা যে ভাষার মর্যাদার জন্য রক্ত দিয়েছিলেন, আজ বাণিজ্যিকীকরণ ও সরকারি উদাসীনতার কারণে সেই মাতৃভাষা মাধ্যমই বিপন্ন। সরকারি মাতৃভাষা মাধ্যমের স্কুলগুলো বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।” পথনাটকটি উপস্থিত সাধারণ শিক্ষার্থী এবং পথচারীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। সংগঠনের পক্ষ থেকে আগামীকাল শহীদ স্মরণে সারা দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved