1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Title :
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল শো ডাউন! ২০১৭ সালের স্মৃতির পাতা অমলিন – ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শামীম দুর্নীতির কলঙ্ক মুছেছি, এবার ঋণখেলাপিমুক্ত করব দেশ: প্রধানমন্ত্রী নিজের অস্তিত্ব জাগান দিচ্ছেন পরিমনি! রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা  ছাত্রীদের ওয়াস রুমে ভিডিও ধারণ করে সমালোচিত শিক্ষক বহাল তবিয়তে, শাস্তি হয়নি এক বছরেও,নতুন করে ছাত্রী হেনস্তার অভিযোগ বরগুনার তালতলীতে ভেসে এলো মাজারি আকারের মৃত্যু তিমি! চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ছাত্রনেতা আমানউল্লাহ আমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরগুনাবাসী

নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০৭ Time View

তপন দাস , নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় উদ্যোগে অদ্য সকাল ১১.০০ টায় নীলফামারী সদর উপজেলাধীন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক- শিক্ষার্থীদের সমন্বয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও মাদকবিরোধী শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জনাব মোঃ মহিতুর রহমান । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা ও মাদক প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন এবং মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান জনাব মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নীলফামারী।
কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের প্রসিকিউটর জনাব অর্পন কুমার ভট্টাচার্য। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট এবং “মাদককে না বলুন” স্লোগান সস্বলিত কলম বিতরণ করা হয় । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও উপস্থিত শিক্ষকবৃন্দ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কৃার বিতরন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved