1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Title :
নানা আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষীকি পালিত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের গলায় ফাঁ*স দেওয়া মরদেহ উদ্ধার! বরগুনায় ছাত্রের মা’কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখমের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শ্রীপুর থানা পুলিশ কর্তৃক ৮৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কবির হোসেন এর স্ত্রী মাদক ব্যবসায়ী তাহমিনা গ্রেফতার! অপ্রীতম এখন শুধুই স্মৃতি! ধানের বীজে ডিলারের অভিনব প্রতারণা,বিপাকে দুই শতাধিক কৃষক! ডোমারে সরকারি ম্যাপে রাস্তা থাকলেও বাস্তবে নেই, দুর্ভোগে কয়েক হাজার মানুষ ডাকাত দলের সক্রিয় সদস্যের ২ জনকে আটক করেছে শাহআলী থানা! কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮১ Time View

মো:মনিরুল ইসলাম,বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আমতলী উপজেলার দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার( ২৮ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আমতলী উপজেলা ছাত্রলীগের কর্মী মো. সাগর মাহমুদ নিশান (২৩) ও মো. রাকিবুল ইসলাম গাজী (২৮)।

নিশান হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। গাজী চাওড়া ইউনিয়নের চাওড়া চলাভাঙ্গা এলাকার মৃত নুরুজ্জামান গাজীর ছেলে।

আমতলী থানা পুলিশ জানায়, শুক্রবার রাত ২টা ২০ মিনিটে নিশানকে এবং রাত ৩টা ১৫ মিনিটে গাজীকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা আমতলীর বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তারা ২০২৫ সালের ৭ অক্টোবর আমতলী থানায় দায়ের করা একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।মামলাটিতে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট এর ধারায় অভিযোগ রয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved