1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Title :
ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক! ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দীর্ঘদিন ধরে নদীর কারণে বিচ্ছিন্ন থাকা জনপদের মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে বগা সেতু- ড. শফিকুল ইসলাম মাসুদ নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা সিনিয়র শিক্ষিকা মাহবুবা সিদ্দিকুর নেছা ( বিউটি) অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরগুনায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালালেন ৩ জন জলঢাকায় ১১ মাসের কর্মযাত্রা শেষে রংপুরে যাচ্ছেন ওসি নাজমুল ইসলাম আমতলীতে টানা তিনদিন বৃষ্টিতে, বিপন্ন জনজীবন!৩ নং সতর্ক সংকেত!

বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১২১ Time View

মোঃরাকিবুল ইসলাম রাসেল, বরগুনা জেলা প্রতিনিধি

বরগুনা সদর উপজেলার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে হঠাৎ করে প্রায় ১০ শিক্ষার্থী শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বিদ্যালয়ে অবস্থানকালে একে একে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করে। পরে আরও কয়েকজন শিক্ষার্থী একই ধরনের সমস্যায় আক্রান্ত হলে তাদের দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আক্রান্ত শিক্ষার্থীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হঠাৎ করে একাধিক শিক্ষার্থী একই ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত হওয়ায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে শিক্ষার্থীরা ঠিক কী কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে অভিভাবকরাও বিদ্যালয় ও হাসপাতালে ছুটে আসেন। শিক্ষার্থীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

এদিকে, ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved