1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
আমতলীতে টানা তিনদিন বৃষ্টিতে, বিপন্ন জনজীবন!৩ নং সতর্ক সংকেত! নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে বিএনপি নেতার নাম জড়িয়ে অপপ্রচারের অভিযোগ! একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে প্রতিবেশী গৃহবধূ মামিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাগ্নে! বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি শেখ হাসিনার প্রত্যাবর্তন: রাজনৈতিক ঘোষণা, আইনি জটিলতা ও নিরাপত্তার প্রশ্ন পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বাউফলে দুই নেতাকে পিটিয়ে আহত আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে! বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয় 

বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১২৯ Time View

মোঃ রাকিবুল ইসলাম রাসেল, বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের সোনার বাংলা এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ তাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, বরগুনাগামী জি টিভির একটি মাইক্রোবাসের সঙ্গে বরগুনা থেকে গৌরীচন্নাগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। আজ বুধবার এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দিয়ে জানা যায়, সংঘর্ষের পর ঘটনাস্থলেই মোঃ তাহিদুল ইসলাম নিহত হন। নিহত তাহিদুল ইসলামের বাড়ি বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নে।

এদিকে দুর্ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সোনার বাংলা এলাকায় শোকের ছায়া নেমে আসে।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved