1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Title :
আমতলীতে কাচা ধান কেটে, জমি দখলের অভিযোগ! ইউনিয়ন চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী জনাব, মোঃ ফজলুল হক মাস্টার এর সহধর্মিণী, মোসাঃ নাজনীন খানম কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা পাইকগাছার গদাইপুর ইউপির ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন করলেন আবুল হোসেন নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল আমতলীতে ৮ বছরেও চোখের জল শুকায়নি,ছেলে হত্যার বিচার চেয়ে অঝড়ে কাদলেন মা! ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক!

বাউফলে দুই চোরাই মহিষ সহ সংঘবদ্ধ ‘দাদা গ্রুপ চোর চক্রের’ দুই সদস্য আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৩৫ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে চোরাই দুটি মহিষ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ ‘দাদা চোর চক্রের’ দুই সদস্যকে আটক করা হয়েছে। পরে শনিবার (৩১ অক্টোবর) তাদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মো. শাহিন পন্ডিত (৩৯), পিতা মৃত বারেক পন্ডিত এবং মো. বাবুল সরদার (৪০), পিতা মো. সুলতান সরদার। তারা দুজনই উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর মিয়াজান এলাকার বাসিন্দা।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, বাউফলের ফোরকান মোল্লার (৬৫) দুটি মহিষ বর্গা পালন করার জন্য দেন শাজাহান চৌকিদার (৬৫) কে। গত ১৪ মে রাতে সূর্যমণি ইউনিয়নে শাজাহান চৌকিদারের গোয়ালঘর থেকে মহিষ দুটি চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীরা বাউফল থানায় লিখিত অভিযোগ করেন।

পরে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে শুক্রবার (৩০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান খালপাড় এলাকায় অভিযান চালিয়ে চোরাই মহিষ দুটি উদ্ধার এবং শাহিন পন্ডিত ও বাবুল সরদারকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা এলাকায় ‘দাদা গ্রুপ’ নামে পরিচিত একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। চক্রটি নদী ও সাগরে চুরি-ডাকাতির সঙ্গেও জড়িত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved