1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Title :
জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রিয় মানুষটাকে সুখ দেওয়া বাধ্যবাধকতা না, এটি গভীর বোঝাপড়া ও নীরব দায়িত্ববোধ স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম!

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে সংঘর্ষে হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৪৬ Time View

মো: আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে সংঘর্ষে হযরত আলী (৬৫) নামে এক বৃদ্ধের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় হযরত আলীর স্ত্রী স্বামীর কাটা হাতের খণ্ড কাপড়ে মুড়িয়ে থানায় হাজির হন এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের তাতীসূতা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হন।  আহতরা হলেন—তাতীসূতা গ্রামের হযরত আলী (৬৫), জাহারা (৬০), রহিমা (৫৫) এবং অপরপক্ষের অমূল্য কুমার বিশ্বাস (৬২), অমৃত কুমার বিশ্বাস (৬০) ও সংগীতা (১৭)।  আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কব্জি বিচ্ছিন্ন হওয়া হযরত আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত আলীর বাড়ির সংলগ্ন একটি বনভূমি রয়েছে, যেখানে তিনি উপকারভোগী হিসেবে বনায়ন করে আসছিলেন। ওই জমি দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিলেন অমৃত কুমার বিশ্বাস ও তার লোকজন।  আজ সকালে তারা জমিতে হালচাষ শুরু করলে হযরত আলী বাধা দেন। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

হযরত আলীর স্ত্রী রহিমা অভিযোগ করে বলেন, ‘অমৃত কুমার বিশ্বাস বর্তমানে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের প্রভাব খাটিয়ে আমাদের হুমকি দিয়ে আসছেন।  আজ সকালে আমাদের বনায়নের গাছ কেটে ফেলে জমি জোরপূর্বক চাষ করতে গেলে আমরা বাধা দেই।  তখন অমৃত কুমার দা দিয়ে কুপিয়ে আমার স্বামীর বাম হাতের কব্জি কেটে ফেলে।

অন্যদিকে, অভিযুক্ত অমৃত কুমার বিশ্বাস দাবি করেন, ‘ওই জমি আমাদের। এটি নিয়ে বন বিভাগের সঙ্গে আমাদের পূর্ব থেকেই বিরোধ রয়েছে।  আজ সকালে চাষ করতে গেলে হযরত আলীর লোকজন আমাদের বাধা দেয় এবং আমাদের লোকজনকে মারধর করে।

শ্রীপুর সদর বিটের ফরেস্টার মো. আলাল খান জানান, এই জমিটি হযরত আলী উপকারভোগী ছিলেন। অভিযুক্তরা কয়েকবার গাছপালা নষ্ট করায় বন বিভাগ সেখানে বনায়ন রক্ষা করতে পারেনি। আজকের ঘটনার বিস্তারিত আমার জানা নেই।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার বলেন, সকালে এক বৃদ্ধা তার স্বামীর কাটা হাতের কব্জি নিয়ে থানায় এসে অভিযোগ করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।  জমি নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহত হয়েছেন।  প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে।  অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved