1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু ! বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যয় জনজীবনে, বিদ্যুৎ বিলে চরম অনিয়ম দুর্নীতি

বরগুনায় পুলিশ সুপার কর্তৃক চাঞ্চল্যকর অপরাধের ঘটনাস্থল পরিদর্শন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৫৮১ Time View

বরগুনা প্রতিনিধি:

অদ্য ০৪/০৮/২০২৩ ইং বরগুনা জেলার সদর থানাধীন ফুলঝুড়ি ইউনিয়নের পূর্ব গুদিঘাটা সাকিনে মৃত খলিল হাওলাদারের বসতঘরে রাত্র ০০ঃ২০ হইতে ০৪ঃ০০ ঘটিকার মধ্যে আসামি মোঃ ইলিয়াস পাহলান (৩২) ধারালো বাংলা দা দিয়ে কুপিয়ে হাফিজুর (১০) নামের এক শিশুকে হত্যা এবং রিগান (২৮) ও তার শিশুকণ্যা তাইফা (৩) দের গুরুতর জখম করে।
সংবাদ প্রাপ্তির পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম রিগান ও তার শিশু সন্তান তাইফা কে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু ভিকটিম তাইফাও মারা যায়।

অতঃপর সকাল ০৯ঃ৩০ ঘটিকায় বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায় যে, ভিকটিম রিগান কে তার ভগ্নিপতি ইলিয়াস দীর্ঘদিন যাবত কুপ্রস্তাব দিয়ে আসছিল। গতরাতে আসামী ইলিয়াস অবৈধ শারিরীক সম্পর্ক করার উদ্দেশ্যে ভিকটিম রিগানের নিজ বাবার বাড়িতে প্রবেশ করে। এমতাবস্থায় ভিকটিম বাধা দিলে ভিকটিমের ঘরে থাকা দা দিয়ে আসামী ইলিয়াস হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ও উপুর্যুপরি কুপিয়ে শিশু হাফিজুর কে ঘটনাস্থলেই হত্যা করে এবং রিগান ও তার শিশুকণ্যা তাইফাকে গুরুতর আহত করে। পরবর্তীতে ভিকটিম তাইফাও মারা যায়।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ভিকটিমের পরিবারবর্গ, স্থানীয় নিরপেক্ষ লোকজন এবং জনপ্রতিনিধিদের সাথে কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আব্দুল হালিম, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মহোদয় মামলার তদন্তকারী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনায় প্রদান করেন এবং ঘটনার সার্বিক রহস্য উদঘাটনে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved