1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Title :
টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু ! বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যয় জনজীবনে, বিদ্যুৎ বিলে চরম অনিয়ম দুর্নীতি বরগুনায় লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও! “বাড়াবাড়ি করিস না পিঠের চামড়া থাকবে না” স্লোগানে উত্তল মিরপুর শাহ আলী থানা বিএনপি বাড়াবাড়ি করিস না পিঠের চামড়া থাকবে স্লোগানে উত্তল মিরপুর শাহ আলী থানা বিএনপি!

বরগুনায় লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View

আলমগীর হোসেন শুভ,বরগুনা :

লাগাতার লোডশেডিং প্রতিবাদে ও সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুতসহ ৭ দফা দবিতে বরগুনা বিদ্যুৎ অফিস ঘেরাও ও বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। আজ সোমবার (৩ আগস্ট) সকাল ১০ টায় প্রেসক্লাব চত্বর থেকে বরগুনা বিদ্যুৎ অফিস অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ বরগুনার ওয়েস্ট জোন পাওয়ার ডিট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিদ্যুৎ অফিস) সামনের এসে শেষ হয়। সেখানে বিদ্যুৎ অফিস ঘেরাও করে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে প্রথমে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় শিক্ষার্থী, সচেতন নাগরিক সহ সর্বস্তরের জনগন। পরে ৭ দফা দাবি নিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

এসময় বিক্ষোভকারীরা বলেন, আমরা মাত্র ৭ টা দাবি জানিয়েছি। এরমধ্যে প্রথম দাবি হচ্ছে বরগুনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ থাকতে হবে, ঘন ঘন লোডশেডিং চলবেনা। বিদ্যুৎ কোত্থেকে আসবে, কোথা থেকে পাবেন তা আমরা জানতে চাইনা। আমাদের কি চাহিদা রয়েছে, কতটুকু পাচ্ছি সেটাও আমরা জনগন জানতে চাইনা। আমরা চাই ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকবে।

তারা বলেন, ঘনঘন লোডশেডিং বরগুনার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটেও বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় আর্থিক লোকশানে পড়েছেন হাজারো জেলেরা।

আগামী সাত দিনের মধ্যে বিদ্যুতের এই সমস্যা সমাধান না হলে অফিসের তালা ঝুলিয়ে দেয়ার হুশিয়ারি দেন তারা। পরে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved