1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Title :
ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন- তারেক রহমান বরগুনার ২ নং গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে সংবর্ধনা জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী

ঢাকা জজ কোর্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে হামলা, সহকর্মীদের মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি)-এর চেম্বারে ক্লায়েন্টদের উপস্থিতিতে নিয়মিত আইনি কার্যক্রম চলছিল। এ সময় একদল আইনজীবী হঠাৎ চেম্বারে প্রবেশ করে আগের দিনের একটি ‘কালো ব্যাজ’ কর্মসূচিকে কেন্দ্র করে আপত্তি জানায় এবং একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়েছে, একপর্যায়ে চেম্বারে থাকা কয়েকজন সহকর্মীর ওপর হামলা চালিয়ে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিনকেও হুমকি দেওয়া হয় এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে তিনি দাবি করেন।

এ ছাড়া চেম্বারের শাটারে লাথি মেরে সেটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আশপাশের আইনজীবী, আদালতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং উপস্থিত লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তরা সরে যান।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি) ঘটনার নিন্দা জানিয়ে লিখেছেন, তাঁর চেম্বারে অতর্কিত হামলা চালানো হয়েছে, সহকর্মীদের মারধর করা হয়েছে এবং তাঁকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন (রাখি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন আইনজীবী। সম্প্রতি তিনি হাইকোর্টের সনদ লাভ করেন। ছাত্রজীবনে তিনি ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে আদালতে বিভিন্ন আইনি বিষয়ে সক্রিয়ভাবে পেশাগত দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যুক্ত করা হবে। আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীর চেম্বারে এ ধরনের ঘটনার অভিযোগ আইনজীবীদের একটি অংশের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দায়ীদের আইনের আওতায় আনা এবং আদালতে আইনজীবীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved