1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালী বাউফলে কবলাকৃত দীর্ঘদিনের ভোগদখলীয় বসতবাড়ির জমি ও গাছপালা নিয়ে মিথ্যা মামলার অভিযোগ  আট বছরেও বিচার হয়নি যুবদল নেতা ইউসুফ হত্যার, গ্রেপ্তার দাবিতে মানববন্ধন! সৈয়দপুরে পেপার মিলের কাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা ‎লাগামহীন অনিয়ম ও দুর্নীতির চাদরে ইউপি সচিব আফজাল আমতলীতে কাচা ধান কেটে, জমি দখলের অভিযোগ! ইউনিয়ন চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী জনাব, মোঃ ফজলুল হক মাস্টার এর সহধর্মিণী, মোসাঃ নাজনীন খানম কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট

বাউফলে কবলাকৃত দীর্ঘদিনের ভোগদখলীয় বসতবাড়ির জমি ও গাছপালা নিয়ে মিথ্যা মামলার অভিযোগ 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দুলাল মৃধা বাড়িতে মৃত আব্দুল খালেক মৃধার কবলাকৃত দীর্ঘদিনের ভোগদখলীয় বসতবাড়ির জমি ও গাছপালা কাটাকে কেন্দ্র করে ওয়ারিশ মজিবর মৃধা গংদের বিরুদ্ধে হুমকি ধামকি সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর-২৬) সরেজমিনে ভুক্তভোগী পরিবারের মধ্যে মজিবর মৃধা অভিযোগ করে বলেন- আর্থিক সমস্যার কারণে দাতা মৃত কাদের মৃধার স্ত্রী মৃত মোসা: জুলেখা বেগম ও তার দুই ছেলে মৃত ১/ নুর ইসলাম মৃধা, ২/ আনছার মৃধা গত ১৯/০২/১৯৮৬ সনে গ্রহিতা আমার বাবা মৃত আব্দুল খালেক মৃধার কাছে ১৫ শতাংশ জমি বিক্রি করেন। যাহার দলিল নং ৩৭৫, খতিয়ান নং ১০৫৫, দাগ নং ৬০৭, যাহা দীর্ঘ ৪০ বছরের বেশি চলছে আমরা ভোগদখল করে আসছি। আমাদের কবলাকৃত বসতবাড়ির জমির মধ্যে দাতা মৃত আনছার মৃধার মেয়ের একটি পরিত্যক্ত টিনের ঘর রয়েছে। ঘরটি তারা সরিয়ে নিয়ে যাবে দ্রুত বলেও আজ পর্যন্ত ঘর না সরিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমাদের কে হুমকি ধামকি দিয়ে বাউফল থানায় একেরপর এক মিথ্যা বানোয়াট সাজানো অভিযোগ দিয়ে আসছে। তা নিয়ে একাধিক বার শালিস মীমাংসা হলেও তারা তা মেনে গোপনে পটুয়াখালী আদালতে গিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সাজানো মামলা দায়ের করেছেন। যাহার তদন্ত বাউফল থানাকে দেওয়া হয়েছে। দীর্ঘ ৪০ বছর পূর্বে বাবার কবলাকৃত বসতবাড়ির জমিতে আমরা গাছ রোপণ করেছি। সেই গাছ বড় হওয়ায় ঘরের কাজে ব্যবহার করতে গাছগুলো কেটেছি। 

মজিবর মৃধা আরও বলেন- তারা আইনকানুন কিছুই মানেনা। এখন আবারও তারা আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে এবং ভবিষ্যতে আরও বিভিন্ন মিথ্যা বানোয়াট সাজানো মামলা দিয়ে হয়রানি করবে বলে জানিয়ে আসছে। দাতা মৃত আনছার মৃধার মেয়ে তানিয়া বিদেশ বসে তার ইন্ধনে তার বোন দিলু ও তার মামা বাদল মৃধা এহেন কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। আমরা প্রশাসনের কাছে আমাদের কবলাকৃত বসতবাড়ির জমিতে থাকা দাতা মৃত আনছার মৃধার মেয়ের পরিত্যক্ত টিনের ঘরটি দ্রুত অপসারণ সহ তাদের এহেন কর্মকাণ্ডের বিচার দাবি করে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। 

এব্যাপারে জানতে চাইলে দাতা মৃত কাদের মৃধার ছেলে বাদল মৃধা ও ভাগ্নী দিলু জানান- তারা দীর্ঘদিন ধরে আমাদের বসতবাড়ি জোরপূর্বক দখল করে রাখছে এবং আমাদের লাগানো বড় বড় গাছপালা গুলো কেটে বিক্রি করেছে। আমরা বাধাবিপত্তি করলে আমাদের সহ আমার মাকে মারধর করে গুরুতর আহত করে। তা নিয়ে বাউফল থানায় অভিযোগ দিলে আমাদের একসপ্তাহের সময় বেধে দেয়। যাহা একসপ্তাহের মধ্যে আদৌ সম্ভব না। তারপরও হামলাকারীরা থানা পুলিশ সহ শালিসের লোকদের টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রাখে। তাই দিকদক্ষিনা না পেয়ে বিচারের দাবি নিয়ে পটুয়াখালী আদালতে মামলা দায়ের করেছি। যাহা বাউফল থানা কর্তৃক তদন্ত চলছে। আর যে তারা বলছে কাদের মৃধার স্ত্রী জুলেখা বেগম ও তার দুই ছেলে ১৫ শতাংশ জমি বিক্রি করেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। ওই জমি সরকারি খাস খতিয়ানের জমি। আমাদের ঘর সরকারের জমিতে। তারপরও বলবো আদালত যদি তাদের পক্ষে রায় দেয় তাহলে ঘর সরিয়ে নিয়ে আসবো বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved