1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ আমতলীতে নারী নির্যাতন প্রতিরোধে র‍্যালী বাউফলে কবলাকৃত দীর্ঘদিনের ভোগদখলীয় বসতবাড়ির জমি ও গাছপালা নিয়ে মিথ্যা মামলার অভিযোগ  আট বছরেও বিচার হয়নি যুবদল নেতা ইউসুফ হত্যার, গ্রেপ্তার দাবিতে মানববন্ধন! সৈয়দপুরে পেপার মিলের কাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা ‎লাগামহীন অনিয়ম ও দুর্নীতির চাদরে ইউপি সচিব আফজাল আমতলীতে কাচা ধান কেটে, জমি দখলের অভিযোগ! ইউনিয়ন চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী জনাব, মোঃ ফজলুল হক মাস্টার এর সহধর্মিণী, মোসাঃ নাজনীন খানম কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

নীলফামারীতে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাছেল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) নীলফামারী সদর উপজেলার চওড়া ইউনিয়নের আরাজী দলুয়া বাবুল মেম্বার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবু ইকবাল পাশা ও এসআই ফিরোজ কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে চওড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরাজী দলুয়া বাবুল মেম্বার পাড়া গ্রামের মোঃ আমিনার রহমান ওরফে বড়বাউ (৪৩)-এর বসতবাড়ি থেকে রাছেল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার সোনাহার পাঠানপাড়া, আলমনগর এলাকার মোঃ মনসুর আলীর ছেলে।

পরে তার হেফাজতে থাকা তিনটি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেট তল্লাশি করে ৬০০ পিস লালচে-কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ইয়াবা ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved