1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Title :
চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে চালকের মৃত্যু, পরিবারকে সহায়তা ছাত্র-জনতা হত্যা মামলা,নারী কেলেঙ্কারি,ক্ষমতার অপব্যবহার: অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে না কেন? মুন্সিগঞ্জে বিসিক এর চলমান ৩ প্রকল্পের অগ্রগতি কাজ পরিদর্শন করলেন শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান বরগুনায় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে নীলফামারী বৌদ্ধ বিহারে বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ এবং গরীব শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন সেই তিন প্রতিবন্ধী ভাইয়ের সহায়তায় যৌথ ব্যাংক হিসাব খোলার উদ্যোগ বাউফল ইউএনও’র, নিরবে কাঁদছে আরও অনেক পরিবার নীলফামারীতে নীসক এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান কারাগারে, হাসপাতালের প্রিজন সেলে; তবুও মোহনা টিভিতে নির্দেশনা! চেয়ারম্যানের চিঠি ঘিরে তীব্র বিতর্ক নীলফামারীতে টানা তাপদাহের পর ঝড়-বৃষ্টি, বজ্রপাতে একজনের মৃত্যু! পোরশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান: ২ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার

ধামরাইয়ের উন্নয়নে ছাত্র ও যুব সমাজ কে পাশে চাই : বেনজির আহমদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৯১ Time View

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বেনজির আহমদ বলেছেন, ধামরাই কে নতুন ভাবে উন্নয়নের রোল মডেল হিসাবে বানানোর জন্য ছাত্র ও যুব সমাজ কে নিয়ে কাজ করতে চাই।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ধানমন্ডি চিলিস রেস্টুরেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধামরাই উপজেলার শিক্ষার্থীবৃন্দ কর্তৃক আয়োজিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনা ও মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও পূনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া
বেনজির আহমদ এসব কথা বলেন।

বেনজির আহমদ আরো বলেন ,আগামী দ্বাদশ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের বলিষ্ঠ ভূমিকা পালন করবে। ধামরাইয়ের সম্মান ও আধুনিক ভাবে গড়ার জন্য, ধামরাই কে পার্লামেন্টে প্রেজেন্ট করার জন্য সকল কে পরিশ্রম করতে হবে। মত বিনিময় সভায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অর্ধশতাধিক শিক্ষার্থী এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সাবেক ছাত্রনেতা মনির বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশে প্রযুক্তিগত শিক্ষার কোনো বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশের সাথে ধামরাই উপজেলা কে স্মার্ট উপজেলা বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত উন্নত দেশের মত কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে। তথ্যপ্রযুক্তি, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জমি ক্রয়-বিক্রয়ে ডিজিটাল ব্যবস্থা, কৃষিপণ্য উৎপাদনে প্রযুক্তিগত সেবা প্রদান, স্বাস্থ্যসেবা ও প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতকরণ নাগরিকদের স্মার্ট হিসাবে গড়ে তুলতে ধামরাইয়ের সকলের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীগণ পত্যক্ষ ও পরোক্ষভাবে থাকবেন এমন আশাবাদ ব্যক্ত করছি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সিরাজ উদ্দিন ,বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ফয়সাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তামিম,লিটন,জাহাঙ্গীর,সাইফুল,সাদ্দাম,অমিত,লিমন,স্বর্ণা,ইমরান,সিদ্দিক,সিফাত,সায়েদ,রুপা,যুবরাজ,জাহিদ,
জহুরা,বিজয়,সাইফ,টুটুল,রায়হান,কাজী ইমরান,মেহেদী, মুজাহিদ,ইস্রাফিল,আইয়ুব,রনি,শান্ত,জুয়েল,সোহাগ,মিলন,মিজান,হযরত,নাসির,কালাম,তুষার,ইরফান,ওবাইদুল,রাব্বি, নিলয়,শীতল,নুরু,সহ ধামরাইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved