1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার! শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার! সাড়ে তিন কেজি গাঁজা সহ মৎসজীবী দলের নেতা গ্রেফতার! কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা

ফুলছড়ি-সাঘাটা আসনে ট্রাক মার্কার প্রচারণায় ব্যস্ত রাব্বী কন্যা বুবলী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ Time View

মো:সৈকত জামান(প্রিন্স)
ফুলছ‌ড়ি-গাইবান্ধা প্রতিনিধি:

আসন্ন ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলছড়ি-সাঘাটা সংসদীয় আসন-৫ এ ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলী তার নির্বাচনীয় প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

প্রতিদিনের প্রচার-প্রচারণা অংশ হিসেবে সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় তার নির্বাচনীয় এলাকা সাঘাটার মুক্তিনগর ইউনিয়নের খলিল আমীনের বাড়ি থেকে উঠান বৈঠক শুরু করেন।

পরে তিনি দিনভর চকচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ধনারুহা ইউনিয়ন পরিষদ মাঠ, বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, মধ্যপাড়া লতিফ মাষ্টারের বাড়ি সংলগ্ন মাঠ, পুটিমারী কলেজ সংলগ্ন মাঠে উঠান বৈঠক করে সাধারণ ভোটারদের মাঝে ট্রাক মার্কার ভোট প্রার্থনা করেন।

উঠান বৈঠকে এক বক্তব্যে ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলী বলেন, ফুলছড়ি-সাঘাটা আসনে ট্রাক মার্কার গণজোয়ার শুরু হয়েছে।

কোনো অপশক্তি ট্রাক মার্কার বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না। তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে ফুলছড়ি-সাঘাটা সংসদীয় আসনকে উন্নয়নের ধারায় রোলমডেলে পরিণত করা হবে। এছাড়াও তিনি সাধারণ ভোটারদের নিশ্চিন্তে ভোট কেন্দ্র যাবার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved