1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু ! বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যয় জনজীবনে, বিদ্যুৎ বিলে চরম অনিয়ম দুর্নীতি

রূপগঞ্জে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৬৩৮ Time View

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে(২৭) গত ১১ জানুয়ারি রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা(৩২) পিটিয়ে তার স্ত্রী কাকলীকে হত্যা করে রূপগঞ্জ থানা পুলিশ জানায়, রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভড়াপাড়া গ্রামের ইসমাঈল মিয়া মামুনের মেয়ে কাকলীর সঙ্গে ছয় বছর আগে শিংলাবো গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। পরে কণ্যা সাইফা আক্তার(৫) ও পুত্র আবদুল্লাহর(২) জন্ম হয়। গত এক বছর ধরে সাইফুল ইসলাম পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় স্ত্রী কাকলী ও স্বামী সাইফুল ইসলামের মধ্যে পারিবারিক কলহ লেগেই আসছিলো। এই নিয়ে গত ১১ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় কাকলী তার ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় সাইফুল ইসলাম ও কাকলীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা কাকলীকে পিটিয়ে জখম করে। কাকলীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসকরা কাকলীকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে কাকলীর স্বামী ও পরিবারের সদস্যরা পালিয়ে যায়। কাকলীর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে।
এ ব্যাপারে কাকলীর পিতা ইসমাঈল মিয়া মামুন বাদী হয়ে স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা(৩২), শ্বশুর আব্দুল গণি মোল্লা(৫৮), শাশুরী শাহিদা বেগম(৫২), ননদ সিমা বেগম(২৭) ও মামা শ্বশুর মোক্তার হোসেনকে(৪৮) আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved