1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Title :
এক মানবিক মানুষের গল্প–মোজ্জাম্মেল হোসেন মোল্লা জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে ভেরীবাঁধ নির্মাণের অভিযোগ পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের বিরুদ্ধে যে কোনো মূল্যে মাদককে প্রতিহত করতে হবে -মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি কুরবানীর আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ডোনাল্ড ট্রাম্প! ডাক্তার মেয়ের সাথে সাদিক কায়েমের আকদ সম্পন্ন হয়েছে অনুভূতির ভেতরেই, নিঃশব্দে জন্ম নেয় সবচেয়ে সুন্দর ঘনিষ্ঠতা— যা শরীর ছুঁয়ে যাওয়ার আগেই মনকে ছুঁয়ে যায় ! নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি, কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ ! (পর্ব -১) বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় চিফ হুইপ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা হানি ট্র্যাপ চক্রের সদস্য যখন বাউফলের বিএনপি নেতা আজাহার খান, অতপর যুবলীগ নেতা সহ আটক-৩ গাজীপুরের প্রেমে ব্যর্থ হয়ে ছয় তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে এক তরুণী

আওয়ামীলীগ নেতা কর্তৃক সরকারি খাল দখলের অভিযোগ ফুলছড়িতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৩৬৪ Time View

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামীলীগ নেতা কর্তৃক সরকারি খালে মাটি ভরাট করে দখলের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ফররুখ আহমেদ নামে এক ব্যক্তি কর্তৃক ফুলছড়ির সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগে জানা যায়, ফুলছড়ি উপজেলাধীন বুড়াইল মৌজার উপর দিয়ে সদর উপজেলার বোয়ালী সীমানা থেকে ছালুয়া মৌজা দিয়ে একটি সরকারি খাল ঘাঘট নদীতে পতিত হয়েছে। খালটির বুড়াইল মৌজার ১ নং খতিয়ানের ৫০৭৪ দাগে মাটি কেটে ভরাট করেছেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম। এ খালটি ভরাট হওয়ায় বর্ষা মৌসুমে পানি প্রবাহিত হতে পারবে না এবং পানি নিষ্কাশন বাঁধাগ্রস্ত হবে। যে কারণে এ এলাকার কৃষকের কৃষি কাজে ব্যাঘাত সৃষ্টি হবে এবং ফসল উৎপাদন ব্যাহত হবে বলে জানা গেছে। এলাকাবাসী খালটি দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম জানান, এটা আমার জায়গা। সরকার আমাদের এ জমির টাকা দেয়নি। নালা বন্ধ করা প্রসঙ্গে তিনি জানান, আমি অন্য পাশ দিয়ে পানি যাওয়ার নালা করে দেব।

ফুলছড়ির সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম জানান, আমি এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved