1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Title :
চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার! শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার! সাড়ে তিন কেজি গাঁজা সহ মৎসজীবী দলের নেতা গ্রেফতার! কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের

দশমিনায় শৌচাগার থেকে সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩৫২ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

পটুয়াখালীর দশমিনায় মোঃ আনোয়ার হোসেন (৪০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ মে) বিকেলে উপজেলার আলীপুর ইউনিয়নের মধুপুর গ্রামের ‌নিজ বাসার শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, আনোয়ার হোসেন ওই এলাকার আবদুর রব ঢালির ছেলে এবং তি‌নি গত বছর বগুড়া ক্যান্টনমেন্ট থেকে অবসরে যান।

পারিবার সূত্রে জানা যায়, চাকু‌রি থেকে অবসরে এসে এলাকায় ব্যবসা শুরু করে‌ছিলেন তিনি। ব্যবসায় লোকসান হওয়ায় গত তিন মাস ধরে পাওনাদারদের টাকা দিতে না পেরে ঢাকায় চলে যায়।‌ পরে গত ২ মে ঢাকা থেকে বাড়িতে আসেন তিনি। রোববার দুপুর থেকে তাকে খুঁজে না পেয়ে শৌচাগারের দরজা ভেঙে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় বাড়ির লোকজন। পরে পু‌লিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

দশমিনা থানার ওসি নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। ই‌তোমধ্যে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টে প্রকৃত কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved