1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Title :
শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ: মহিপুরে লম্পট ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ বরগুনায় “সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা কুষ্টিয়ায় বাস-ট্রাকের ভ’য়া’ব’হ সং’ঘ’র্ষে নি’হ’ত ৮, আ’হ’ত ৩০ অনলাইন ক্যাসিনো জুয়ায় উৎসাহ দিতে বিজ্ঞাপনের মডেল হিসেবে চিত্র নায়িকা পরি মনি বরগুনায় জামিনে বেরিয়ে বাদী পরিবারকে এলাকা ছাড়ার হুমকি, মারধরের অভিযোগ ঢাকার পর এবার চট্টগ্রামে ৫ বছরের শিশুকে ধ/র্ষ/ণ! এবার লিচু খাওয়ানোর কথা বলে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণ! শ্রেণিকক্ষে অশ্লীলতার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করলো প্রশাসন! অনুমোদনহীন নির্মাণে ভয়াবহ দুর্ঘটনা ! মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে উঠছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ! (পর্ব -২) মিরপুর বাউনিয়াবাদ বস্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে এসে বেহাল অবস্থা পুলিশের

পরকীয়ার জেরে ভাইয়ের হাতে ভাই খুন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৮ Time View

হৃদয় শিকদার ,নিজস্ব প্রতিবেদক :

মাগুরার মহম্মদপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। উপজেলার বালিদিয়া গ্রামের মাঠপাড়া এলাকায় আল আমিন শেখ (২৬) নামে আপন চাচাতো ভাইকে কুপিয়ে খুন করেছে সোহেল শেখ নামে আরেক চাচাতো ভাই।

মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের শামসু শেখের ছেলে। এ ঘটনায় আরও দুজন গুরুতর হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিনের স্ত্রীর সঙ্গে তারই চাচাতো ভাই সোহেলের পরকীয়ার সম্পর্ক রয়েছে। বিষয়টি আল আমিন জানতে পারলে সোহেলকে বারবার নিষেধ করে আসছিল। কিন্তু সোহেল তার পরও আল আমিনের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।

বিষয়টি সোহেলের কাছে শুনতে গেলে সোহেল ও আল আমিনের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল ঘর থেকে দেশীয় অস্ত্র রামদা এনে আল আমিনকে কুপিয়ে জখম করে। এ সময় আল আমিনসহ স্থানীয়রা বাধা দিলে তাদের কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সোহেল পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন শামসু শেখ ও নওশের শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (ক্রাইম অ্যান্ড অপস্) হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকারী সোহেলকে তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার মূল ঘটনা জানা যাবে।

মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, হত্যাকারী সোহেল তার পরিবারের সদস্যদের নিয়ে মাগুরা জেলা ত্যাগ করার উদ্দেশে পালিয়ে যাচ্ছিল। কিন্তু হত্যার পর পরই পুলিশ শ্রীপুর উপজেলার নাকোল এলাকা থেকে তাকে আটক করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved