1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Title :
জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু ! বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যয় জনজীবনে, বিদ্যুৎ বিলে চরম অনিয়ম দুর্নীতি

সাভার কাউন্দিয়া এলাকায় শিশু ধর্ষণের অভিযোগে হাবিবুল্লাহ নামের ৬৪ বছরের বৃদ্ধ গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২২৪ Time View

সোহাগ হাওলাদার:

কিছুদিন পূর্বে মাগুরায় শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় বাংলাদেশে। অবশেষে আছিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল পুরো দেশজুড়ে। সেই শোক কাটিয়ে না উঠতেই গতকাল সাভার কাউন্দিয়া এলাকায় বিথী (১১) নামের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিবুল্লাহ (৬৪) নামের এক বৃদ্ধ কে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, বিথী নামের ওই শিশুটি কাউন্দিয়া এলাকার জাপানির গলিতে তার দাদীর সাথে বসবাস করে। বিথীর পিতার নাম চান মিয়া ও মায়ের নাম পিংকি। বিথীর ভাষ্যমতে তার বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে, বাবা আরেকটা বিয়ে করে আলাদা থাকে। আর বিথির মা শাহ্ আলী মাজার এর আশেপাশে থাকে। গতকাল সন্ধার পরে আনুমানিক সময় সন্ধা ৭ টার দিকে কাউন্দিয়া বসুন্ধরার প্লটে হুমায়ন কবিরের বাড়ির ছাদে একটি কক্ষে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিথী। আসামি হাবিবুল্লাহ ওই বাড়িতে ভাড়া থাকেন। তার পিতার নাম ছলিমুল্লা,গ্রাম- পাইকপাড়া, পোস্ট- কালিবাজার,থানা-নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ। এ ঘটনায় একাধিক প্রশ্নের জবাবে বিথী ও তার খালাতো বোন নুরি আক্তার ফাতেমা সাংবাদিকদের জানায়, গতকাল সন্ধ্যায় তার সমবয়সী খালাতো বোনের সাথে নদীর পাড়ে আসছিলো তারা। ওই সময় অভিযুক্ত হাবিবুল্লার বাসার সামনে থেকে আসার সময় তাদের দুজনকে ধরে বাসার মধ্যে নিয়ে যায় হাবিবুল্লা। পরে তাদেরকে জোর করে ছাদে নিয়ে যাওয়া হয়। বিথী ও তার খালাতো বোন ফাতেমার ভাষ্য মতে ওই বাসার ছাদে একটি কক্ষে বিথির সাথে এই অপকর্ম করে হাবিবুল্লাহ নামের ৬৪ বছরের ওই বৃদ্ধ। পরবর্তীতে বিথীর হাতে ১০ টাকার একটি নোট দিয়ে তাদেরকে বিভিন্ন ভয়-ভীতি দেখায় হাবিবুল্লাহ। শিশু দুটি সেখান থেকে বের হতে চাইলে তাদেরকে অনেক সময় আটকে রাখা হয় বলেও জানিয়েছে বিথী ও ফাতেমা। পরে তারা কান্নাকাটি শুরু করলে বাসার নিচে অন্যান্য লোকজন টের পেয়ে তাদেরকে সেখান থেকে বের করে দেয়। সেখান থেকে বের হয়ে বিথী ও ফাতেমা তাদের আরো কয়েকজন খেলার সাথীদের সাথে এই ঘটনার কথা জানায়। পরবর্তীতে তারা পার্শ্ববর্তী বাসায় বসবাসকারী বাউল শিল্পী কুদ্দুস বয়াতির স্ত্রী পাপিয়া কুদ্দুসের সাথে ঘটনাটি খুলে বলে। পাপিয়া কুদ্দুস বিষয়টি জানার পর এলাকার লোকজনকে জানালে হুলুস্থুল বেঁধে যায়। ওই সময় বীথি ও ফাতেমার খেলার সাথীরা ঘটনার সাক্ষী দেয়ায় অভিযুক্ত হাবিবুল্লাহর ছেলে রাজা দুটি মেয়েকে বেধড়ক মারধর করে বলে সাংবাদিকদের জানায় কুদ্দুস বয়াতির স্ত্রী পাপিয়া কুদ্দুস।
এই ঘটনায় আজ রাত ২ টার দিকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সাভার থানার এসআই আব্দুর রহিম বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের পরে আসামি হাবিবুল্লাহ ও ভিকটিম শিশু বিথি ও তার খালাতো বোন ফাতেমাকে সাভার থানায় নিয়ে যায়। এ বিষয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) (খ) ধারায় আাজ সাভার থানায় একটি মামলা রজু করা হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন মামলার আইও এসআই শফিক। যার মামলা নং – ৪৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved