1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Title :
পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৩ নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৩ পাইকগাছায় বৃদ্ধ সাকাত দম্পতির মানবেতর জীবন যাপন যেনো ভাঙ্গা ঘরে অনিশ্চিত ভবিষ্যৎ বাউফলে খালে হাত রশি দিয়ে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার, সঙ্গে ইট বাঁধা বস্তা! বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ ডিবির নাম ভাঙিয়ে গাইবান্ধায় জঘন্য চাঁদাবাজি: ভুয়া পুলিশ সেজে ঘরে ঘরে হানা, অপরাধীদের রুখতে পুলিশের কঠোর হুঁশিয়ারি দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ, আটক ট্রেন নিরাপদ সড়ক চাই এর সংবাদ সম্মেলন, পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় গত ১ বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত -৮ আহত-৪৯ বাউফলে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তি নিহত!

জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩৫২ Time View

আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার এই কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে পূর্ণাঙ্গ কমিটির তালিকায় সই করেন সংগঠনের সভাপতি ফজলুল হক মন্টু, বর্তমানে প্রয়াত কার্যকরী সভাপতি মোল্যা আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক কে এম আযম খসরু।

শ্রমিক লীগের দেওয়া তালিকা অনুযায়ী, এই কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন ১০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন, সাংগঠনিক সম্পাদক দুজন, ১২টি সম্পাদকীয় পদে ১২ জন ও পাঁচজন সদস্য রয়েছেন।

এর আগে গত বছরের ১৭ নভেম্বর জাতীয় শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত হন ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক হন কে এম আযম খসরু। কার্যকরী সভাপতি হন মোল্যা আবুল কালাম আজাদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে গত ২ এপ্রিল মোল্যা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved