1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Title :
ডোমারে সরকারি ম্যাপে রাস্তা থাকলেও বাস্তবে নেই, দুর্ভোগে কয়েক হাজার মানুষ ডাকাত দলের সক্রিয় সদস্যের ২ জনকে আটক করেছে শাহআলী থানা! কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি বরগুনায় নদীর তীরে অজ্ঞাত লাশ,শনাক্ত হয়নি পরিচয়! ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে !

নির্বাচনী প্রচারে ট্রাম্প-বাইডেনের ভিন্ন কৌশল

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৪১৬ Time View
রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের জো বাইডেন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে ভিন্ন কৌশলে এগোচ্ছেন রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (৭৪) ও তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের জো বাইডেন (৭৭)। সংবাদ সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নির্বাচনকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প সশরীরে জোরেশোরে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার চালিয়ে গেলেও জো বাইডেন বেশ ধীর গতিতে এগোচ্ছেন।

যুক্তরাষ্ট্রে দেশব্যাপী জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, বাইডেনকে তত আত্মবিশ্বাসী মনে হচ্ছে।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার ট্রাম্প ও বাইডেন তাঁদের দ্বিতীয় ও চূড়ান্ত বিতর্কে অংশ নিচ্ছেন। বিতর্ককালে একজনের বক্তব্যের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাইক্রোফোন বন্ধ থাকবে বলে জানিয়েছে বিতর্ক কমিশন।

মাত্র এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন। তবুও তিনি একের পর এক বিরামহীন নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।

প্রচারের অংশ হিসেবে ট্রাম্প নির্বাচনে ‘ব্যাটলগ্রাউন্ড’ হিসেবে বিবেচিত পেনসিলভানিয়া যাচ্ছেন। অন্যদিকে বাইডেন ডেলওয়ারে নিজ বাড়িতে ‘অলস’ সময় কাটাচ্ছেন। তবে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় আজ বুধবার বাইডেনের পক্ষে প্রচারে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

পেনসিলভানিয়ায় ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। পেনসিলভানিয়ার উদ্দেশে যাত্রার আগে ট্রাম্প ইউরিতে গণসমাবেশ করেছিলেন। ডেমাক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ইউরিতে ট্রাম্প গতবার জয়ী হয়েছিলেন। ইউরি ট্রাম্প তাঁর হোয়াইট হাউস জেতার সফল প্রতীক বিবেচনা করছেন।

নির্বাচনী সমাবেশে ট্রাম্প তাঁর জয়ের আশা ব্যক্ত করেন এবং বাইডেনকে দুর্নীতিবাজ হিসেবে উল্লেখ করেন। এমনকি গতকাল মঙ্গলবার তিনি নির্বাচনের আগে তদন্ত শুরু করতে অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানান।

এদিকে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস-সিয়েনা’ কলেজের নতুন জনমত জরিপে দেখা গেছে দেশব্যাপী বাইডেন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৯ শতাংশ এগিয়ে রয়েছেন।

এবারের নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অধিক সংখ্যক ভোটারের আগাম ভোট প্রদান। প্রায় সাড়ে তিন কোটি ভোটার এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন বলে ইউএস ইলেকশন প্রজেক্ট জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved