1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Title :
রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা  ছাত্রীদের ওয়াস রুমে ভিডিও ধারণ করে সমালোচিত শিক্ষক বহাল তবিয়তে, শাস্তি হয়নি এক বছরেও,নতুন করে ছাত্রী হেনস্তার অভিযোগ বরগুনার তালতলীতে ভেসে এলো মাজারি আকারের মৃত্যু তিমি! চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ছাত্রনেতা আমানউল্লাহ আমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরগুনাবাসী জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক আনুমানিক ২ কোটি ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ! যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক ১৬ লক্ষ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ! কক্সবাজারে এক পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৫ লাখ টাকাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর! কোন অদৃশ্য ক্ষমতার বলে উপযুক্ত প্রমাণ থাকা সত্বেও “ভুয়া মেজর” পরিচয়ে প্রতারক পালিয়ে গেল! হুমকি-ধামকি দিয়ে নিউজ সরানোর চেষ্টা

বাউফলে ভোগদখলীয় জমিতে জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে জবরদখলের পায়তারা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৫৫৮ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুরে রফিকুল ইসলাম এর কবলাকৃত দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে জহির উল্লাহ নামে একজন যুবকের জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে জবরদখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের ৪নং ওয়ার্ডে। কবলাকৃত দীর্ঘদিনের ভোগদখলীয় মালিক রফিকুল ইসলাম (৫২), ওই গ্রামের বাসিন্দা মৃত আবু বকর সিদ্দিকের ছেলে। আর জবরদখলকারী জহির উল্লাহ (৪২), একই গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আবুল ফয়েজ আহাম্মদ সফিউল্লাহর ছেলে।

কবলাকৃত ভোগদখলীয় জমির মালিক রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, নাজিরপুর মৌজার জেএলনং এসএ খতিয়ান ৪৫৮, দাগ নং ৩৯০১ সহ মোট সম্পত্তি ১৩.২৫ শতাংশ তফসিলভূক্ত সম্পত্তি আজ থেকে ১৬/১৭ বছর পূর্বে জমির মালিকানাধীন মালিক মোঃ সাফিউল্লাহ ওরফে মাওলানা আবুল ফয়েজ আহাম্মদ সফিউল্লাহর কাছ থেকে আমি ক্রয় করে কবলাসূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছি। সেই জমিতে জহির উল্লাহ নামে একজন যুবক জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে জবরদখলের পায়তারা করছে। এতে আমি বাধা বিপত্তি করলে আমাকে বিভিন্ন ভাবে খুন জখমের হুমকি দেয়। তাই আমি তার কবল থেকে রক্ষা পেতে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি বিচার চাই।

সরেজমিনে স্থানীয় বাসিন্দারা জানান, রফিকুল ইসলাম এই জমির মালিক। সে আজ থেকে ১৭ বছর পূর্বে এই জমি কবলাসূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন। এখন জহির উল্লাহ নামে একজন সন্ত্রাস প্রকৃতির লোক জবরদখল করার পায়তারা করছে। এবং রফিকুল ইসলাম কে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। যা মেনে নেওয়া যায় না। আমরাও বিচার দাবি করছি।

এব্যাপারে ওই জহির উল্লাহ বলেন, আমি ওয়ারিশসূত্রে এই জমির মালিক, তাই আমি সাইনবোর্ড লাগিয়েছি।

স্থানীয় চেয়ারম্যান এসএম মহসিন বলেন, আসলে এব্যাপারে আমার কিছু জানা নেই। কারণ আমার আদালতে এমন কোনও মামলা হয়নি বা কেউ কোনও অভিযোগও দেয়নি।

এবিষয়ে বাউফল থানার এসআই মহিউদ্দিন বলেন, উভয় পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি। এবং সরেজমিনে তদন্ত করেছি। এখন উভয় পক্ষকে নিয়ে দ্রুত বসে একটা সমাধানের চেষ্টা করব, যাতে কোনও প্রকার আইনশৃঙ্খলার অবনতি নাহয় সেইদিকে নজর রাখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved