1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
Title :
ফরিদপুরের নগরকান্দায় সরকারি নিয়ম -নীতি উপেক্ষা করে খাদ্য গুদামে ধান মজুদের অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান মোল্যার বিরুদ্ধে (পর্ব-১) সুদানের আবেই এলাকায় ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত এবং আহত অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী গঠন পাইকগাছায় বিধবা ভাবীক হত্যার অভিযোগে দেবর আটক হাদি’কে প্রকাশ্যে গুলিবর্ষণের সন্দেহভাজন ফয়সালের বাড়ি বাউফলে, থাকে না পরিবারের কেউ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী করছে রাজনীতি, তাতে দেখি না জনগণের কোন ক্ষতি, তবে কেন এত হৈচৈ? বরিশালে কয়েক কোটি টাকার সরকারি তার চুরির অভিযোগ, জড়িত ইউপি সদস্য চুন্নু বরগুনায় মর্যাদাপূর্ণ আয়োজনে পালিত হলো বেগম রোকেয়া দিবস আমতলীতে ভিক্ষুক পুনর্বাসনে সহায়তা প্রদান

বরগুনায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন বাস্তবায়ন উপলক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৪৭ Time View

আরিফ হোসেন মোল্লা, বরগুনা:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন বাস্তবায়ন উপলক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার বিকেল সাড়ে চারটায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার সভাপতি কেএম আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, উপ কৃষি সম্পাদক এম আফসারুজামান , জাতীয় পরিষদ সদস্য আসাদুজ্জামান রনো প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, দীর্ঘ ২০ বছর পর আগামীকাল ১৫ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন সিরাজ উদ্দিন মিলনায়তনে সকাল দশটায় অনুষ্ঠিত হবে। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম। অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, শওকত হাচানুর রিমন এমপি, সুলতানা নাদিরা এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবীর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরীফ ইলিয়াস আহমেদ স্বপন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved