1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার! গাজীপুর কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে হেনস্থা ও অপপ্রচার শিকার হন সাংবাদিকরা নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত! বাউফলে খালে পাওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পরিবার, মেয়ের হত্যা মামলা দায়ের  বাউফলে ৫-৭ দিন ধরে নিখোঁজ আলম ফকিরই খালে উদ্ধার হওয়া মরদেহ পরিবারের সন্দেহ পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ ডিমলায় বিআরটিসির অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক রুচিহীনতায় ভুগছে পরিমনি!

গাইবান্ধায় সমাজসেবা বিষয়ক সেমিনার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৯৩ Time View

আব্দুল মুনতাকিন জুয়েল,স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধা জেনারেল হাসপাতাল অডিটরিয়ামে আজ বুধবার সকালে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম জোরদার করণ ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো. মাহবুব হোসেন। সমাজসেবা কর্মকর্তা মো.
নাসির উদ্দিন শাহ সেমিনারে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সমাজসেবা অধিদপ্তরের গাইবান্ধার উপ-পরিচালক মো. ফজলুল হক, সহকারি পরিচালক কামরুল হাসান সরকার, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, বিশিষ্ট ব্যবসায়ি আব্দুল লতিফ হক্কানী, গাইবান্ধা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি প্রমুখ। সেমিনারে উল্লেখ করা হয় গত মার্চ থেকে জুন পর্যন্ত সময়ে ২৯৩ জন
রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৩ লাখ ৭
হাজার ৭শ’ টাকা। বর্তমানে সমাজ কল্যাণ ফান্ডে মজুদ রয়েছে ১০ লাখ ৯০
হাজার টাকা। এই ফান্ডে আয় বৃদ্ধি এবং অসহায় দরিদ্র রোগীদের মধ্যে
চিকিৎসা সহায়তা দানের উপর সেমিনারে গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved