1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Title :
মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ বরগুনায় শ্রেষ্ঠ ওসি হলেন ইয়াকুব!পুরস্কৃত আরও পাঁচ পুলিশ সদস্য! নানা আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষীকি পালিত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের গলায় ফাঁ*স দেওয়া মরদেহ উদ্ধার! বরগুনায় ছাত্রের মা’কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখমের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাউফলে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩৭৭ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

 

পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদ্বয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল ৮টায় বঙ্গবন্ধু‘র মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আসম ফিরোজ এমপি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাসিব আলম তালুকদার, উপজেলা প্রশাসনের পক্ষে নিবার্হী কর্মকর্তা মোঃ বশির গাজী, বাউফল থানা, কালাইয়া নৌ পুলিশ সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, আওয়ামীলীগের বিভিন্ন সহযোগি ও অংগসংগঠন, প্রেসক্লাব বাউফল, বাউফল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং সরকারি, বেসরকারি অফিস, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

পরে অন্তর্দলীয় কোন্দলের কারণে পৃথক পৃথক ৪টি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চীফ হুইপের নেতৃত্বে জনতা ভবনে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে পাবলিক মাঠে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে বাউফল অডিটরিয়ামে শোক দিবসের আলোচনা সভা ও রান্না করা খাবার দেওয়া হয়। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সদস্য হাসিব আলম তালুকদারের নেতৃত্বে বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

এরপর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জোহর নামাজ বাদ বিভিন্ন মসজিদে দোয়া মিলাদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved