1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Title :
শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার! সাড়ে তিন কেজি গাঁজা সহ মৎসজীবী দলের নেতা গ্রেফতার! কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী!

শ্রীপুরে একটি মাদ্রাসায় বোডিং এর ডালে বিষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯২ Time View

মুহাম্মদ সাইদুল ইসলাম সানাউল্লাহ,স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরে একটি মাদরাসায় রান্না করা ডালে বিষ মিশিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। পরে এক শিশু শিক্ষার্থী খাবার খেতে গিয়ে বিষের গন্ধ পেয়ে তা সবাইকে জানিয়ে দেয়। এতে ওই মাদরাসার ৫৫ শিশুর জীবন রক্ষা পায়।

গত কাল সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শাখার কাওরাইদ ইউনিয়নের ‘ধামলই দারুল কোরান আদর্শ ইসলামিয়া মাদরাসায়’ এ ঘটনা ঘটে।

মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, মাদরাসায় শিক্ষার্থী সংখ্যা শতাধিক। এর মধ্যে ৫৫ জন শিক্ষার্থী এখানে থেকে পড়ালেখা করে। তাদের জন্য তিন বেলা রান্না করা হয়। দুপুরে খাবারের আগে ডালে কে বা কারা বিষ মিশিয়ে দেয়।

নুরানি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসাইন জানায়, দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে খিদে লাগার পর রান্নাঘরে যায়, সে থালায় ভাত নিয়ে ডালের হাঁড়ির ঢাকনা খুলতেই বিষের গন্ধ পাচ্ছিলেম। এতে তার সন্দেহ হলে, তিনি অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের ঘটনাটি জানান। পরে শিক্ষকরা রান্নাঘরের বাইরে বিষের একটি খালি বোতল পড়ে থাকতে দেখে, সাথে সাথে তারা মাদ্রাসার মুহতামিমকে বিষয়টি জানান।

মাদ্রাসার মুহতামিম সাহেব উক্ত বিষয় সম্পর্কে মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও কাওরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক সাথে খবর দেন , তিনি বললেন আমি তাৎক্ষণিক ঘটনাটি পুলিশকে জানানো জানিয়েছি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, সেখান থেকে বিষের একটি খালি বোতল উদ্ধার করা হয়েছে। সংগ্রহ করা হয়েছে রান্না করা ডালের নমুনাও। ওই সব পরীক্ষাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved