1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ

কটিয়াদীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্য সহ আটক ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩৪৬ Time View

নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে জুয়ার আসর থেকে জুয়া খেলার সময় সরঞ্জামাদি নিয়ে ইউপি সদস্য সহ তিনজনকে আটক করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগিরচর এলাকার একটি পরিত্যাক্ত ফার্ম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার মসূয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল আলম পল্লব তালুকদার (৪৫),চর-আলগী এলাকার মৃত আকবর আলীর ছেলে তোতা মিয়া (৪০) ও রামদী এলাকার মৃত মোসলিম মিয়ার ছেলে কামাল হোসেন (৩৫)

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে কটিয়াদী মডেল থানার দুটি টিম। পরে ঘটনাস্থলে পৌঁছালে টের পেয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় জুয়া পরিচালনা সহ নানা অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাতে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved