1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Title :
নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী!

বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন কোনোদিন পূরণ হতে দেবে না- আসম ফিরোজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৪২২ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

বাংলাদেশের শান্তিকামী গণতন্ত্রমনা দেশপ্রেমিক নাগরিক বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন কোনোদিন পূরণ হতে দেবে না বলে শান্তি সমাবেশে বক্তব্যকালে বলেন স্থানীয় সাংসদ সাবেক চীফহুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আলহাজ্ব আসম ফিরোজ এমপি।

শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবন চত্বরে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে বাউফল উপজেলা আওয়ামী লীগ। সেই সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ আসম ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর।

সভাপতির বক্তব্যে আসম ফিরোজ আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে আগামীতে তা অব্যাহত রাখার স্বার্থে জনগণ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ।

সমাবেশে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার পালাবদল হয় নির্বাচনের মাধ্যমে। কিন্তু বিএনপি-জামায়াত এটা মানতে চায় না। তারা জনসমর্থন হারিয়ে নির্বাচনকে পাশ কাটিয়ে বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়। আর বাউফলে আসম ফিরোজের বিকল্প কেউ বলে মন্তব্য করে বক্তব্য দেন।

এদিকে আইনকে পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবি জানানো আবদুল মোতালেব হাওলাদারকে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে ঘোষণা দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান। আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশারফ হোসেন খান, শামসুল আলম মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ প্রমূখ।

উক্ত শান্তি সমাবেশে বাউফলের ১৫ টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী সরকারের জয়যাত্রার স্লোগান দিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved