1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Title :
বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী! সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি মিলন বাজার থেকে শশি বাজার সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী গাইবান্ধার গৌরব ‘এক টাকার মাস্টার’—৫০ বছর ধরে ১ টাকায় পড়িয়ে পেলেন বিশেষ সম্মাননা “জুলাই যোদ্ধা”পরিচয়ে মব সৃষ্টি, পুলিশকে আসামি ধরতে বাধা দেওয়ার অভিযোগ বাউফলে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে কাউন্সিলর প্রার্থী নাজিম সিকদারের সংবাদ সম্মেলন বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান বাউফলে নওমালায় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ! আটক চাষি ইউসুফ খান

আওয়ামী লীগ শান্তি, আলো ও ভালোর দল -নূর মোহাম্মদ এমপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৪০১ Time View

নাঈম ইসলাম,কটিয়াদী(কিশোরগঞ্জ)

আওয়ামী লীগ শান্তির দল, আলো ও ভালোর দল। আওয়ামী লীগের পাশে থাকুন,আমরা শক্তি দিয়ে লড়াই করি, বুদ্ধি দিয়ে লড়াই জিতি; আওয়ামী লীগের শক্তি ও বুদ্ধি দুটোই রয়েছে। ভাসুরদের দিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না।’ বিএনপির আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের উপর নির্ভরশীলতাকে কটাক্ষ করে এ কথা বলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

তিনি আরো বলেন,আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে যে উন্নয়ন করেছে তা বাংলাদেশের মানুষ ১৫ বছর আগে তা চিন্তাই করেনি । বাংলাদেশের এই উন্নয়ন জলে,স্থলে ও অন্তরীক্ষে বিরাজমান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পূনরায় নৌকাকে বিজয়ী করুন।’

১৯ই অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে পুলেরঘাট আঞ্চলিক আওয়ামী লীগের আয়োজনে এক শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে পুলেরঘাট বাজার বণিক সমিতির সভাপতি জাফরুল ভূঞার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. আবু নাসের ফারুক সঞ্জু, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ, পাকুন্দিয়ার পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদ সদস্য ভিপি শফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা আওয়ামী লীগ সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আবারও শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহ্বান জানান।

এর আগে, সমাবেশে যোগ দিতে বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পুলেরঘাট বাজারে আসতে শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved