1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Title :
সাংবাদিককে পিছ মোড়ে হ্যান্ডকাফ,এসআই প্রত্যাহার! বরগুনায় দুর্গাপূজা-২০২৬ উদযাপনে প্রস্তুতিমূলক সভাশান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের প্রস্তুতি মিলন বাজার থেকে শশি বাজার সড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধনে এলাকাবাসী গাইবান্ধার গৌরব ‘এক টাকার মাস্টার’—৫০ বছর ধরে ১ টাকায় পড়িয়ে পেলেন বিশেষ সম্মাননা “জুলাই যোদ্ধা”পরিচয়ে মব সৃষ্টি, পুলিশকে আসামি ধরতে বাধা দেওয়ার অভিযোগ বাউফলে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে কাউন্সিলর প্রার্থী নাজিম সিকদারের সংবাদ সম্মেলন বাউফলে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান বাউফলে নওমালায় বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধন করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ! আটক চাষি ইউসুফ খান বরগুনার দুই সন্তানের জননী পরকীয়ায় আসক্ত হয়ে ছাত্রদল নেতার সাথে উধাও!

গাজীপুর ৩ আসনের রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন কেন্দ্রীয় বিএনপি সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩৯৩ Time View

আশরাফুল আলম সরকার,বিশেষ প্রতিনিধি

সাংগঠনিক নীতিতে বলিয়ান এই নেতার নেতৃত্বে সুসংগঠিত হয়েছে শ্রীপুর তথা গাজীপুর ৩ আসন। তাছাড়া অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে শ্রীপুরের প্রত্যেকটি ইউনিয়ন আজ সুসংগঠিত।অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে গাজীপুর ৩ আসন এখন কোন্দল মুক্ত। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশে গাজীপুর ৩ আসনের বিভিন্ন স্থানে দিন রাত পরিশ্রম করে খোঁজ খবর নিচ্ছেন জনগণের। গাজীপুর ৩ আসনের প্রত্যেকটি অঞ্চলের জনগণের সাথে তিনি মিশে যান আপন গুনে। সততা ও নিষ্ঠার কারণে উনি স্থান করে নিয়েছেন জনগণের মনে।

অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর রাজনীতি শুরু হয় ছাত্র রাজনীতি থেকে। ছাত্র রাজনীতিতে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডক্টর এসুসিয়েসন্স অব বাংলাদেশ (ড্যাব) এর প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি ড্যাব এর সিনিঃ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন ড্যাব এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে। তিনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (মাহমুদুর রহমান-ডাঃ জাহিদ) এর অন্যতম সদস্য ছিলেন। বর্তমানে পেশাজীবি পরিষদের কর্মকাণ্ডে ও সক্রিয়ভাবে জড়িত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং ড্যাব এর সহ সভাপতি এর দায়িত্ব পালন করছেন।

শ্রীপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক আক্তার হোসেন আকন্দ বলেন, অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু সাহেব উনার সততা, মেধা ও প্রজ্ঞা দিয়ে গাজীপুর ৩ আসনকে সুসংগঠিত করেছেন। উনি গাজীপুর ৩ সংসদীয় আসনের মা-মাটি-মানুষের নেতা। নম্র সভাবের এই মানুষটি সর্বদা অন্যায়ের বিরুদ্ধে কাজ করার কারণে জনগণের মনে সহজেই স্থান করে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved