1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Title :
স্ত্রী ফারজানা আক্তার মিমের পরকীয়ায় প্রতারিত হয়ে দিশেহারা প্রবাসী স্বামী! নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দালালদের দৌরাত্ম্যের অভিযোগ মানবতার মুক্তির দিশারি মহানবী (সা.)-এর জন্মদিন আজ ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস টঙ্গীতে রেললাইনের পাশে ময়লার ভাগাড়ে নাকাল জনজীবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিপন্ন পোরশায় ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩!

কিসের রাজনীতি, কেন রাজনীতি, কিসের সমাবেশ?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৪০০ Time View

অথই নূরুল আমিন

একসময় মানুষেরা মনে করতেন রাজনীতি কর্মসূচি মানেই জনগণের কল‍্যাণের জন‍্য শোষিত শ্রেণির পক্ষে দাবী আদায়ের জন‍্য। সেই ইষ্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধীতা থেকে কয়েকশ বছর ধরে। বিশেষ করে সাবেক ভারত বর্ষে এরকম কয়েক ডজন ঐতিহাসিক আন্দোলন হয়েছে। তবে রাজনীতি নির্ভর সকল আন্দোলন হয়েছে শোষিত জন গুষ্ঠির সুবিধা পাওয়ার লক্ষ্যে।
ইষ্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্দার প্রথা রাজা – বাদশাহ প্রথা জমিদার প্রথা তেভাগা সহ শত শত আন্দোলন হয়েছে। উল্লেখিত আন্দোলনে বিজয় হয়েছে সবসময় শোষিত জাতি গুষ্ঠি। ইতিহাস তার প্রমাণ।
এছাড়া জাতিগত অধিকার নিয়েও রাজনৈতিক ভাবে যুদ্ধ হয়েছে। আন্দোলন হয়েছে। সেখানেও জাতিগত অধিকার আন্দোলন কারীরাই বিজয়ী হয়েছে বিশ্ব গননায় বেশির ভাগ।
আমরা জাতিগত আন্দোলনেও বিজয়ী হয়েছি কয়েকবার। ভাষা আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। একাত্তরে স্বাধীনতা অর্জন করেছি। আজকে বিশ্বজুড়ে বাংলা ভাষা যেমন স্বীকৃতি পেয়েছে। তেমনি বাঙালি জাতি হিসেবেও আমরা আজকে শতভাগ স্বীকৃতি পেয়েছি।
এই যে আসছে শনিবার 28/10/2023 সরকারি দল সমাবেশ ডেকেছে। বিএনপি সমাবেশ ডেকেছে। জামায়াত সমাবেশ করতে চায়। চরমোনাই সমাবেশ করতে চায় । সমমনা আরো কিছু রাজনৈতিক দল। ইসলামী দল সমাবেশ করতে চাচ্ছে।
এখানে প্রশ্ন হলো তাদের মধ‍্যে আসলে শোষিতের পক্ষে কারা? দেশের শিক্ষিত বেকার শ্রেণি আজ চরম ভাবে ক্ষতিগ্রস্ত। গার্মেন্টস শ্রমিকেরা আজ মানবেতর জীবনযাপন করছে । ছোট কোম্পানি বা ফ‍্যাক্টরীর শ্রমিকেরা বেতন কম থাকার ফলে চরম অভাবে আছে।

কৃষকেরা লোকসানে আছে। খামারীরাও লোকসানে। এগুলোর অনেক গুলো কারণ থাকতে পারে। সময়ের ব‍্যবধানে বিভিন্ন কারনে আজকে দেশের 60% লোক এখানে কেউ শোষণের স্বীকার। কেউ লোকসানের স্বীকার।
তাহলে প্রশ্ন আসে যারা সমাবেশ ডেকেছে 28 অক্টোবর তারা কি এই 60% জনগণের দুঃখের কথা বলার জন‍্য নাকি সরকার পতনের জন‍্য।
যদি সরকার পতনের আন্দোলন হয়। তাহলে তারা কি এই শোষিত জন গুষ্ঠিকে সুফল পাইয়ে দিবে? এমন প্রতিশ্রুতি কি তারা সমাবেশ থেকে বলবে নাকি শুধুই সমাবেশ।
শুধুমাত্র একটা দলের নেতাকর্মীরা সমাবেশ করলেই একটা দাবী আদায় হয়না। কখনও হয়নি। যতক্ষণ পর্যন্ত তৃণমূলের ভুক্তভোগী জনগণ এগিয়ে না আসে। যত বিজয় হয়েছে তার বেশিরভাগই হয়েছে তৃণমূলের ঐক্য আন্দোলনে।
প্রশ্ন হলো এই যে দেশের একটা বড় অংশ আজ নিত্য পণ্যের দামের কাছে জিম্মি। তাহলে ওরা আজ আছে কোন পক্ষে? তারা কি সরকার দলের পক্ষে না বিএনপি জামায়াত চরমোনাইর পক্ষে। অবশ্যই 28 তারিখে তা দেখা যাবে। অপেক্ষায় রইলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved