1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Title :
আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার! গাজীপুর কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে হেনস্থা ও অপপ্রচার শিকার হন সাংবাদিকরা নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত! বাউফলে খালে পাওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পরিবার, মেয়ের হত্যা মামলা দায়ের  বাউফলে ৫-৭ দিন ধরে নিখোঁজ আলম ফকিরই খালে উদ্ধার হওয়া মরদেহ পরিবারের সন্দেহ পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ ডিমলায় বিআরটিসির অবৈধ পাথর বোঝাই ট্রাক আটক রুচিহীনতায় ভুগছে পরিমনি! বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ-নেপথ্যে কারা? পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ

ধামরাই উপজেলায় বিএনপির ১৪ জন নেতাকর্মী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩৮০ Time View

মো:রাসেল ধামরাই উপজেলা প্রতিনিধি ক্রাইম:

ঢাকার ধামরাই উপজেলায় বিএনপির ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার আমতা ইউনিয়নের একটি খাদ্য তৈরির কারখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস।
আটকরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর এলাকার মৃদুল হোসেন, ধামরাই উপজেলার চৌহাট এলাকার বাবুল হোসেন, সাব্বির হোসেন মোল্লা (আকাশ), শান্ত ইসলাম, মোঃ রাজীব হোসেন, ফয়সাল আহমেদ, মোঃ শান্ত, মোঃ আকাশ, আনোয়ার হোসেন, রবিউল আওয়াল রিয়াদ, রিফাত হোসেন, পারভেজ হোসেন, শহিদুল ইসলাম, জাহেদুল ইসলাম।

ধামরাই থানার কাওয়ালিপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রজিৎ মল্লিক জানান, আজ বুধবার বিকেলে আমতা ইউনিয়নের বিডি ফুড কারখানার পাশে কিছু লোক জড়ো হন। তাঁরা সেখানে নাশকতার জন্য জড়ো হয়েছেন বলে গোপন তথ্যপাই। পরে সেখানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বের নাশকতার মামলায় অজ্ঞাত আসামী হিসেবে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved