1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
Title :
বাউফলে আদালতের আদেশ অমান্য করে বিবাদীরা বিরোধীয় জমিতে পাকা ভবন নির্মাণে ব্যস্ত বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সোহাগ মৃধা হত্যা চেষ্টা ও পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার! বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রম শুরু পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান যারা খেলা বোঝে তারাই ব্রাজিল করে- অপু বিশ্বাস বরগুনায় “স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না” লিখে স্ত্রীর আ*ত্মহ*ত্যা! বন সংশ্লিষ্ট দালালির অভিযোগে বিতর্কে ইসমাইল হোসেন লাল মিয়া বরগুনায় আইনশৃঙ্খলার চরম অবনতির কারনে দীর্ঘ হচ্ছে লাশের সারি! বরগুনায় ইউপি সদস্য গোলাম মোস্তফাকে কু*পি*য়ে জ*খ*ম করায় গণধোলাইয় নি*হত সন্ত্রাসী কালু!

ধামরাইয় কালামপুর ইট ভাঙ্গা গাড়ি সাথে ধাক্কায় নিহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫২৩ Time View

মোঃ রাসেল মিয়া ঢাকা ধামরাই (ক্রাইম)

ঢাকার ধামরাইয়ে ইটভাঙ্গা গাড়ীর সাথে মোটর সাইকেল এর মুখোমুখি ধাক্কা লেগে দুইজনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ওই ইটভাঙ্গা গাড়ীটি জব্দ হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত ব্যক্তিদ্বয় হলো মোটর সাইকেল চালক জুয়েল হোসেন (২৮) ও আরোহী নাইম হোসেন(২০)।
নিহত মোটর সাইকেল চালক জুয়েল হোসেন ধামরাই উপজেলার বালিথা এলাকার আমির উদ্দিনের ছেলে ও নাইম হোসেন একই এলাকার ইদ্রিস আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, আজ ১৫ই ডিসেম্বর রাত পৌনে নয়টার সময় কালামপুর নামক স্থানে ইট ভাঙ্গা হয় এমন একটি গাড়ীর সঙ্গে চলন্ত অবস্থায় একটি মোটরসাইকেলের (সুজুকি জিক্সার, ঢাকা মেট্রো -ল ৩৯-৯৭৪০) মুখোমুখি সংঘর্ষ হয়। সামনাসামনি সংঘর্ষের ফলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া মোটরসাইকেলে থাকা আরোহীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ধামরাই ফায়ার স্টেশনের এ্যাম্বুলেন্সে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ধামরাই ফায়ার স্টেশনের সোহেল হোসেন জানায়, কালামপুর এলাকায় মোটরসাইকেল ও ইটভাঙ্গা গাড়ীর সংষর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতদের লাশ গোলড়া হাইওয়ে পুলিশ নিয়ে গেছে।

গোলড়া হাইওয়ে পুলিশের এস.আই. শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইট ভাঙ্গা গাড়ীটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved