1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের গলায় ফাঁ*স দেওয়া মরদেহ উদ্ধার! বরগুনায় ছাত্রের মা’কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখমের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে সারা দেশের ন্যায় মিরপুর জোনের বন্ধুদের উদ্যোগে দি ইনভিন্সিবল ৯/১১ লিজেন্ডারি ব্যাচের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শ্রীপুর থানা পুলিশ কর্তৃক ৮৮ কেজি গাঁজাসহ মাদক সম্রাট কবির হোসেন এর স্ত্রী মাদক ব্যবসায়ী তাহমিনা গ্রেফতার! অপ্রীতম এখন শুধুই স্মৃতি! ধানের বীজে ডিলারের অভিনব প্রতারণা,বিপাকে দুই শতাধিক কৃষক! ডোমারে সরকারি ম্যাপে রাস্তা থাকলেও বাস্তবে নেই, দুর্ভোগে কয়েক হাজার মানুষ ডাকাত দলের সক্রিয় সদস্যের ২ জনকে আটক করেছে শাহআলী থানা! কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি বরগুনায় নদীর তীরে অজ্ঞাত লাশ,শনাক্ত হয়নি পরিচয়!

মাগুরায় জোড়া খুনের প্রধান আসামী পুলিশের হাতে গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ২৯৭ Time View

হৃদয় শিকদার ,নিজস্ব প্রতিবেদক

গত ৩০ ডিসেম্বর শনিবার রাত অনুমান ০৯.৩০ টার সময় মাগুরা মহাম্মদপুর থানার নহাটা ইউনিয়নের পানিঘাটা মধ্যপাড়া ঢোকচান্দের মাঠে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পনা মোতাবেক সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৭) উভয় পিতা মো: মন্জু মোল্লা সাং- পানিঘাটা মধ্যপাড়া, থানা- মহাম্মদপুর, জেলা- মাগুরাদ্বয়কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। উক্ত হত্যার ঘটনায় এলাকার জনসাধারণ লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ প্রদান করলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ প্রেস ব্রিফিং এ জানান, প্রাথমিক তদন্তে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে আসামী মো: আশিকুর রহমান (১৭) পিতা- ফারুক শিকদার সাং- পানিঘাটা, থানা- মহাম্মদপুর, জেলা- মাগুরাসহ কয়েকজন ভিকটিম ১. সবুজ মোল্লা (৩০) ও ২. হৃদয় মোল্লা (১৭) দ্বয়কে ডাব খাওয়ার কথা বলে আসামী মো: আশিকুর রহমান শনিবার রাত্রে আনুমানিক ০৯ টার সময় ঢোকচান্দের মাঠে নিয়ে যায় এবং পূর্ব পরিকল্পনা মোতাবেক অন্যান্য সহযোগী আসামীরা তাদের অনুসরণ করতে থাকে। ভিকটিমদ্বয় তাদের কাংখিত স্থানে পৌছালে পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত আসামীসহ তার অন্যান্য সহযোগী আসামীরা অতর্কিতভাবে ভিকটিমদ্বয়কে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। আটককৃত আসামী পুলিশের নিকট ঘটনার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved