1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নীলফামারী সৈয়দপুরে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩৫০ Time View

মোঃ রেজাউল ইসলাম লিটন

নীলফামারীর সৈয়দপুরে আশরাফুল আলম (২৫) নামে এক চালকের গলা কেটে ইজিবাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চালক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে বোতলাগাড়ী ইউনিয়নের চান্দিয়ার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আশরাফুল ইসলাম শহরের মিস্ত্রিপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই চালক তার ইজিবাইক নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময়ে দুর্বৃত্তরা যাত্রীবেশে তার ইজিবাইকে ওঠেন। চান্দিয়ার ব্রিজ এলাকায় পৌঁছালে ইজিবাইকটি থামিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দুর্বৃত্তরা। এ সময় বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে চালকের গলা কেটে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। পরে ওই চালক গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে গোঙানি দিলে স্থানীয়রা শব্দ পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ওসি শাহ আলম বলেন, ‘মঙ্গলবার রাতে এক ইজিবাইক চালককে গলাকাটা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চালক রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। এখনও পরিবারের লোকজন কেউ অভিযোগ দেননি। দিলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved