1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Title :
সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী! মহিপুরে জায়গা দখল বাণিজ্য, দোকান বসিয়ে বছরে ৪০–৫০ হাজার টাকা ভাড়া আদায় কিন্তু দেখার কেউই নেই মিরপুরে মাদক নিয়ন্ত্রণে কঠিন অবস্থানে ওসি শাহ আলী পটুয়াখালীতে ‘ইমরান ট্রাভেলস’ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত- ৪ নীলফামারীতে পৃথক দুটি দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩ দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় অনিয়মের অভিযোগ তুলে নিউজ প্রকাশিত হওয়ায় ফার্মাসিস্ট পলাশকে শোকজ

গাইবান্ধা গোবিন্দগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৩৮৯ Time View

আলমগীর কবির: জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া এক প্রতারককে আটক করেছেন স্থানীয়রা।

শাহজাহান আলী (৩৯) নামে ওই ব্যক্তিকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছেন তারা।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজারে এ ঘটনা ঘটে। আটক শাহজাহান আলী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার টেকরা ছাতিঢেকরা গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ৬ জুন সকালে নাকাইহাট বাজারে বিপ্লব ডেন্টাল কেয়ার খোলা ছিল। এ সময় শাহজাহান আলী নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ডাক্তারের সাথে ধমকাধমকি করে জরিমানা হিসেবে টাকা দাবি করেন। তখন ডাক্তারের সন্দেহ হলে তিনি চেম্বারের বাহিরে গিয়ে জেলা সিভিল সার্জন অফিসে মুঠোফোনে কথা বলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয়দের সহায়তায় শাহজাহানকে আটক করে পুলিশে খবর দেন। পরে এসআই মানিক রানা পুলিশ ফোর্সসহ এসে তাকে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম শাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে প্রতারক শাহজাহানকে আটক করা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের হবে। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দুইটি মামলা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved