1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Title :
জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু ! বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যয় জনজীবনে, বিদ্যুৎ বিলে চরম অনিয়ম দুর্নীতি

শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিক’কে হত্যার বর্ণনা দিলেন আসামি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৫১ Time View

মোঃ আশরাফুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে নিজ ঘরে হাতেনাতে ধরে ফেলার পর কীভাবে হত্যা করেছেন, র‍্যাবের কাছে সেই বর্ণনা দিয়েছেন গ্রেপ্তার নির্মাণশ্রমিক আজিজুল ইসলাম। গতকাল সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।পরে আজ মঙ্গলবার দুপুরে র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আজিজুল ইসলাম (৩৪) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাজাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে থেকে নির্মাণশ্রমিকের কাজ করেন। নিহত আশরাফুল ইসলাম (২৫) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আসগ্রামের আব্দুল ওয়াহাব বিশ্বাসের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভা এলাকায় ভাড়া থেকে একটি কারখানা পরিচালনা করতেন।

আজ মঙ্গলবার দুপুরে র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

র‍্যাবের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ নভেম্বর সকালে আজিজুল ইসলাম কাজে চলে যান। সেখানে গিয়ে দেখেন কয়েকটি যন্ত্রাংশ নেননি। এরপর তিনি আবার বাড়িতে ফেরেন। ঘরের দরজা বন্ধ পেয়ে ভেতরে স্ত্রীর মোবাইল ফোনে কথোপকথন শুনতে পান। এ সময় স্ত্রী তাঁর পরকীয়া প্রেমিক আশরাফুল ইসলামকে আসতে বলেন। বলেন, তাঁর স্বামী কাজে চলে গেছেন, সন্ধ্যায় বাড়ি আসবেন। স্ত্রীর এসব কথোপকথন শুনে আজিজুল বাড়ির ভেতর একটি টয়লেটে বসে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর আশরাফুল এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে টেলিভিশনের ভলিউম বাড়িয়ে দেন।

পরে আজিজুল কড়া নাড়লে স্ত্রী ঘরের দরজা খুলে দেন। ঘরে ঢুকে তিনি আশরাফুলকে দেখতে পান। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আজিজুল ধারালো বঁটি নিয়ে আশরাফুলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় তাসলিমা বাধা দিতে গেলে তাঁকেও কুপিয়ে জখম করেন। আশরাফুলের মৃত্যু নিশ্চিত হলে বঁটি দিয়ে অণ্ডকোষ ও পুরুষাঙ্গ কেটে ফেলেন আজিজুল। পরে ঘরে তালা দিয়ে তিনি পালিয়ে যান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আশরাফুল ইসলামের কারখানায় চাকরির সুবাদে অনেক আগে থেকেই আজিজুলের স্ত্রীর সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। কারখানা ছুটির দিনে তাঁরা দুজন অনৈতিক কাজে লিপ্ত হতেন।

র‍্যাবের কোম্পানি কমান্ডার বলেন, স্ত্রীর পরকীয়া প্রেমিক’কে হত্যার ঘটনায় গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠালি গ্রাম থেকে আজিজুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি, আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, নিহতের বাবা আব্দুল ওয়াহাব বিশ্বাস বাদী হয়ে হত্যা মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজিজুল হককে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved