1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
টঙ্গীতে রেললাইনের পাশে ময়লার ভাগাড়ে নাকাল জনজীবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিপন্ন পোরশায় ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩! স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঠিকাদারের তৈরি গর্তে শিশুর মৃত্যু! শিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যার দায়ে, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসকে গ্রেফতার করেছে পুলিশ পোরশায় পুকুরে নেমে নিখোঁজ, হাসপাতালে নেওয়ার পর শিক্ষকের মৃত্যু

ফেসবুকে অপপ্রচার :অভিযোগ করলেন যুবদলের আহ্বায়ক কবির ফকির

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ Time View

মোঃ মনিরুল ইসলাম,বরগুনা জেলা প্রতিনিধিঃ

ফেসবুকের প্রোফাইলে তার বিরুদ্ধে অসত্য ও অপপ্রচারের ছড়ানোর অভিযোগ এনে আমতলী থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন আমতলী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কবির ফকির।

বৃহস্পতিবার রাত নয়টায় নিজে থানায় উপস্থিত হয়ে অভিযোগ করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফেসবুক প্রোফাইল ” আমতলী আসন পূর্ণবহাল চাই” থেকে কে বা কাহারা মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপ/কম্পিউটার অথবা যেকোন ডিভাইসের মাধ্যমে অজ্ঞাত পরিচয়ে যুবদল নেতা কবির ফকিরের নামে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যাও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয়প্রতিপন্ন করা অভিযোগ করা হয়েছে।

যুবদলের আহ্বায়ক মোঃ কবির ফকির বলেন, ব্যক্তিগতভাবেই আমাকে আক্রমণ করা হয়েছে, আমার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। সম্মানের মানহানি করা লক্ষেই এ ধরনের অপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আইনী প্রক্রিয়ায় মাধ্যমে এ অপপ্রচারে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন যুবদলের আহ্বায়ক কবির ফকির।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম জানান, আমতলী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কবির ফকিরের বিরুদ্ধে একটা ফেসবুক প্রোফাইল থেকে আপত্তিকর পোস্ট করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। পুলিশের সাইবার ইউনিটির মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved