1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Title :
জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রিয় মানুষটাকে সুখ দেওয়া বাধ্যবাধকতা না, এটি গভীর বোঝাপড়া ও নীরব দায়িত্ববোধ স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম!

গাজীপুরের শ্রীপুরে লবলং খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ Time View

মোঃ আশরাফুল ইসলাম,(শ্রীপুর গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে লবলং খাল থেকে রমজান আলী (৫০) নামে এক মাছ শিকারির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার দুপুরের দিকে উপজেলার মাওনা ইউনিয়নের আধুরবান এলাকায় লবলং খাল থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত রমজান আলী (৫০) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাধুরগোলা মাইজবাগ গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। তিনি ১২ বছর আগে পরিবার নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে রিক্সা চালানোর পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের বাড়িতে ভাড়া বাসায় থেকে বেশ কিছুদিন ধরেই রিকশা চালানোর পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন রমজান আলী।আজ রবিবার সকালে ওই খালের ডোবায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শ্রীপুরের মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved